সিরাজগঞ্জে শহীদ এ.কে. শামসুদ্দিন গেইটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সিরাজগঞ্জে শহীদ এ.কে. শামসুদ্দিন গেইটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব..

Juwel Hossain avatar   
Juwel Hossain
সিরাজগঞ্জে শহীদ এ.কে. শামসুদ্দিন গেইটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব..
সিরাজগঞ্জে শহীদ এ.কে. শামসুদ্দিন গেইটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব..
ছবি: সংগৃহীত
ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার..

সিরাজগঞ্জে শহীদ মহুকুমা প্রশাসক এ. কে. শামসুদ্দিন গেইট এর পুনর্নির্মাণের শুভ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) প্রধান অতিথি হিসেবে ফলক উন্মোচন করে আনুষ্ঠানিকভাবে এ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।

সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলামের তত্ত্বাবধানে এবং সিরাজগঞ্জ পৌরসভার বাস্তবায়নে এই পুনর্নির্মাণ কাজ পরিচালিত হচ্ছে। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার সিরাজগঞ্জ বিসিক শিল্পপার্ক পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বিসিক শিল্পপার্ক প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় সুধীজনদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন।

বক্তব্যে তিনি শিল্পপার্কের কাজের গতি বৃদ্ধি, পরিবেশবান্ধব উন্নয়ন ও জেলার অর্থনৈতিক সমৃদ্ধিতে এর গুরুত্ব তুলে ধরে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

Aucun commentaire trouvé


News Card Generator