পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ ‎.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ ‎..

Shoyeb Tasin avatar   
Shoyeb Tasin
পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ  ‎..
পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ  ‎..
ছবি: সংগৃহীত
‎শোয়েব তাসিন পাথরঘাটা (বরগুনা) : ‎‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ ’—এই প্রত্যয়কে সামনে রেখে বরগুনার পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।..

‎বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টায় পাথরঘাটা উপজেলা নিরাপদ সড়ক চাই (নিসচা) শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। তালতলা বাসস্ট্যান্ড চত্বর থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবু সাইদ চত্বরে এসে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্বেচ্ছাসেবক ও নিসচা সদস্যেরা অংশ নেন। পাথরঘাটা আবু সাইদ চত্বরে জাতীয় নিরাপদ সড়ক দিবসের সমাবেশে বক্তব্য রাখেন সমাজকর্মী মেহেদী সিকদার, সাংবাদিক ও কলামিষ্ট শফিকুল ইসলাম খোকন, সমাজসেবী নিয়াজ মোর্শেদ এছাড়া আরও বক্তব্য দেন নিসচা পাথরঘাটা উপজেলা শাখার উপদেষ্টা বদিউজ্জামাল সাহেদ, সাধারণ সম্পাদক রিয়াজ প্রমুখ৷ 

‎কর্মসূচিতে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক আইন মেনে চলা, চালকদের সচেতনতা বৃদ্ধি এবং পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং দুর্ঘটনা কমাতে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।

‎বক্তারা বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করা শুধু প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার দায়িত্ব নয়; এ ক্ষেত্রে চালক, যাত্রী, পথচারীসহ সবার সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ট্রাফিক আইন মেনে চলা, বেপরোয়া গাড়ি চালানো থেকে বিরত থাকা এবং সড়কে পারস্পরিক দায়িত্ববোধ নিশ্চিত করার মাধ্যমে দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব।

‎তারা আরও বলেন, সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও পঙ্গুত্ব রোধে নিয়মিত সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা এবং নিরাপদ সড়ক ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি।

‎জাতীয় নিরাপদ সড়ক দিবসের এ কর্মসূচির মাধ্যমে পাথরঘাটায় নিরাপদ সড়ক গড়ে তোলা এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সম্মিলিত সচেতনতা তৈরির বার্তা দেওয়া হয়।

没有找到评论


News Card Generator