সীতাকুণ্ডে বাসের ধাক্কায় পথচারী নিহত, মিলছে না পরিচয় | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সীতাকুণ্ডে বাসের ধাক্কায় পথচারী নিহত, মিলছে না পরিচয়

M. JAMSHED ALAM avatar   
M. JAMSHED ALAM
সীতাকুণ্ডে বাসের ধাক্কায় পথচারী নিহত, মিলছে না পরিচয়
সীতাকুণ্ডে বাসের ধাক্কায় পথচারী নিহত, মিলছে না পরিচয়
ছবি: সংগৃহীত
সীতাকুণ্ডে বাসের ধাক্কায় পথচারী নিহত, মিলছে না পরিচয়
সীতাকুণ্ডে বাসের ধাক্কায় পথচারী নিহত, মিলছে না পরিচয়
 
এম জামশেদ আলম
সীতাকুণ্ড (চট্টগ্রাম)
 
চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জোনাকী পরিবহনের একটি বাসের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক পথচারী আনুমানিক (২৬) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট এলাকায় মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মহাসড়ক পারাপার বা চলাচলের সময় ওই পথচারীকে জোনাকী পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থল ত্যাগ করে।
খবর পেয়ে হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তবে নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। দুর্ঘটনায় জড়িত বাসটিও শনাক্ত করতে পারেনি পুলিশ।
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) মিল্টন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে মাদামবিবিরহাট এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। এতে অজ্ঞাতপরিচয় এক পথচারী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে তিনি সবার সহযোগিতা কামনা করেন। দুর্ঘটনায় জড়িত বাসটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
کوئی تبصرہ نہیں ملا


News Card Generator