আখাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে শাহীন বেপারীর মৃত্যু, পরিচয় শনাক্ত, তার বাড়ি উত্তর ইউপির আজমপুরে!

পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিক ভাবে ধারণা করা হয়েছে ।..
Eidok-এ শেয়ার
আখাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে শাহীন বেপারীর মৃত্যু, পরিচয় শনাক্ত, তার বাড়ি উত্তর ইউপির আজমপুরে!
ছবি: সংগৃহীত

আফজল খান শিমুল :

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপিয়ে শাহীন বেপারি (আনুমানিক বয়স ৪৫) নামের এক ব্যক্তির মৃত্যুর পর তাঁর পরিচয় শনাক্ত হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে আখাউড়া রেলওয়ে জংশনের উত্তরে কুমারপাড়া রেলক্রসিং-সংলগ্ন রেললাইনে এ ঘটনা ঘটে। ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর প্রভাতি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার করুণ মৃত্যু হয়। নিহত শাহীন মিয়া আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের আজমপুর গ্রামের মৃত ফয়েজ বেপারির ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছানোর আগে শাহীন ট্রেনটির দিকে দৌড়ে গিয়ে নিচে ঝাঁপ দেন এবং রেললাইনে শুয়ে পড়েন। ট্রেনের চালক হর্ন বাজিয়ে তাঁকে সতর্ক করলেও তিনি সরে যাননি। এতে  শরীর দ্বি-খন্ডিত হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। আখাউড়া রেলওয়ে স্টেশনের কর্তব্যরত কেবিন স্টেশন মাস্টার মুনতাসির মামুন মানিক লিখিত বার্তার মাধ্যমে রেলওয়ে পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে আখাউড়া রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহটি রেলওয়ে থানায় নিয়ে যায়। পরিবারের লোকজন আসার পর আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ হস্তান্তর করা হবে।

শাহীন কেন ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মৃত্যুকে বেছে নিলেন, তা একমাত্র আল্লাহই ভালো জানেন। হয়তো তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন, হতাশায় ভুগছিলেন কিংবা জীবনের কোনো বড় কষ্ট তাঁকে ভেতর থেকে ভেঙে দিয়েছিল। তবে নাম প্রকাশ না করার শর্তে তার এক প্রতিবেশী এ প্রতিবেদককে বলেন, তার স্ত্রী ও শ্বশুর বাড়ির লোকজনে শারিরীক ও মানসিক অশান্তিতে তিনি হতাশায় ভূগছিলেন। এ কারণে হয়তবা তিনি আত্মহত্যার মতো জঘন্য ও নির্মম পদ্ধতিকে বেছে নিয়েছেন ।

 

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

মাধবপুরে ৮ বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, সাত পঞ্চায়েতেই নতুন নেতৃত্ব নির্বাচিত জেলার খবর মাধবপুরে ৮ বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, সাত পঞ্চায়েতেই নতুন নেতৃত্ব নির্বাচিত 50 ভিউ নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ জেলার খবর নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ 83 ভিউ প্রয়াত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা জেলার খবর প্রয়াত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা 62 ভিউ মাদকমুক্ত সমাজ ও যুব উন্নয়নে কাজ করতে চান সুমন জেলার খবর মাদকমুক্ত সমাজ ও যুব উন্নয়নে কাজ করতে চান সুমন 50 ভিউ ১০ বিজিবির অভিযানে যানবাহনসহ ১২১ বোতল ভারতীয় মদ জব্দ জেলার খবর ১০ বিজিবির অভিযানে যানবাহনসহ ১২১ বোতল ভারতীয় মদ জব্দ 83 ভিউ হাড়দ্দা সীমান্তে জেলা প্রশাসক, বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জেলার খবর হাড়দ্দা সীমান্তে জেলা প্রশাসক, বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা 82 ভিউ জলাবদ্ধ মাঠের পানি পাইপ দিয়ে খালে ফেলতে ৫০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে - খাদ্য প্রতিমন্ত্রী জেলার খবর জলাবদ্ধ মাঠের পানি পাইপ দিয়ে খালে ফেলতে ৫০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে - খাদ্য প্রতিমন্ত্রী 44 ভিউ