সীতাকুণ্ডে তরুণীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সীতাকুণ্ডে তরুণীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২..

M. JAMSHED ALAM avatar   
M. JAMSHED ALAM
সীতাকুণ্ডে তরুণীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২..
সীতাকুণ্ডে তরুণীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২..
ছবি: সংগৃহীত
সীতাকুণ্ডে তরুণীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
সীতাকুণ্ডে তরুণীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
 
এম জামশেদ আলম
সীতাকুণ্ড (চট্টগ্রাম)
 
চট্টগ্রামের সীতাকুণ্ডে ১৯ বছর বয়সী এক তরুণীকে জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে করা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় অপর এক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মীরেরহাট বাজার থেকে ওই তরুণীকে অটোরিকশায় তুলে নিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগীর মা মনি রানী বুধবার (২১ অক্টোবর) সীতাকুণ্ড মডেল থানায় তিনজনের বিরুদ্ধে এজাহার দায়ের করেন। পরে পুলিশ দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণী তাঁর মায়ের সঙ্গে মীরেরহাট বাজারে মালিনীর কাজ করেন। তাঁর মানসিক সক্ষমতার সীমাবদ্ধতা রয়েছে বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাজারে অবস্থানকালে দুই ব্যক্তি তাঁকে একা পেয়ে জোরপূর্বক অটোরিকশায় তুলে আলাকুলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি স্থানে নিয়ে যান বলে অভিযোগ করেন তাঁর মা।
এজাহারে আরও বলা হয়, ওই স্থানে নেওয়ার পর তাঁদের একজন মুঠোফোনে অপর এক ব্যক্তিকে ডেকে আনেন। পরে ওই ব্যক্তি তরুণীকে অনৈতিক প্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় তাঁর মুখ গামছা দিয়ে বেঁধে রাখা হয় বলে অভিযোগ করা হয়েছে। রাত আনুমানিক ৮টার দিকে অপর দুই ব্যক্তির সহযোগিতায় তাঁদের একজন তরুণীকে ধর্ষণ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়।
অভিযোগ অনুযায়ী, ঘটনার পর অভিযুক্ত ব্যক্তিরা তরুণীকে ঘটনাস্থলে রেখে চলে যান। পরে স্থানীয় দুই ব্যক্তির সহযোগিতায় তিনি বাজারে ফিরে মাকে বিষয়টি জানান। মেয়ের কাছ থেকে ঘটনা জানার পর স্থানীয়দের সঙ্গে আলোচনা করে থানায় এজাহার দিতে কিছুটা বিলম্ব হয় বলে এজাহারে উল্লেখ করেছেন তাঁর মা।
মামলায় অভিযুক্ত ব্যক্তিরা হলেন সৈয়দপুর ইউনিয়নের আলাকুলিপুরের ঘোষবাড়ির সঞ্জয় কুমার ঘোষ (৩৮), জাফরনগর এলাকার আলাউদ্দীন (৪০) এবং পূর্ব সৈয়দপুর এলাকার রায়হান উদ্দিন (২৫)।
মামলার তদন্তকারী কর্মকর্তা সীতাকুণ্ড মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, ধর্ষণের অভিযোগে করা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।
Комментариев нет


News Card Generator