প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার সারাদেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর-নুরুল আমিন এমপি.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার সারাদেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর-নুরুল আমিন এমপি..

M.A Hossain avatar   
M.A Hossain
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার সারাদেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর-নুরুল আমিন এমপি..
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার সারাদেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর-নুরুল আমিন এমপি..
ছবি: সংগৃহীত
****

চট্টগ্রামের মিরসরাইয়ে বৌদ্ধ সম্প্রদায়ের ভিক্ষু, ধর্মীয় প্রতিনিধি ও সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় করেছেন মিরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) মিরসরাই উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার প্রতিটি বৌদ্ধ বিহারে তিন লাখ টাকা করে অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। ভিক্ষু মহাসভার সহসভাপতি প্রিয়নন্দ মহাথেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য নুরুল আমিন।

 প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নুরুল আমিন বলেন, বর্তমান অস্থির বিশ্বে বুদ্ধের মহান বাণীই শান্তি ফিরিয়ে আনতে পারে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার সারাদেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর।

তিনি বলেন, ৫ আগস্ট-পরবর্তী অস্থির সময়ে মিরসরাইয়ের বিভিন্ন বৌদ্ধ গ্রামে বৌদ্ধ বিহার ও বৌদ্ধ জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে তাঁর নির্দেশনায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের সাধারণ কর্মীরা অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করেছেন।

লক্ষ্মীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক পুষ্পেন্দু বড়ুয়া স্বাগত বক্তব্য দেন। অগ্রণী ব্যাংকের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) বিজয় বড়ুয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য দেন অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব পুলক কান্তি বড়ুয়া, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নেফ্রোলজি বিভাগের কনসালট্যান্ট চিকিৎসক বিপ্লব কুমার বড়ুয়া, দমদমা নবাবপুর ধর্মকীর্তি বৌদ্ধ বিহারের আজীবন অধ্যক্ষ ড. ধর্মকীর্তি মহাথের এবং শাসনবংশ মহাথের। এ ছাড়া উপজেলার পাঁচটি বৌদ্ধ গ্রামের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন।

প্রসঙ্গত, গত জাতীয় সংসদ নির্বাচনে মিরসরাইয়ের বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ ধানের শীষ প্রতীকে সমর্থন জানিয়ে তাঁকে বিজয়ী করায় তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নুরুল আমিন। একই সঙ্গে উপজেলার প্রতিটি বৌদ্ধ বিহারে তিন লাখ টাকা করে অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

মতবিনিময় সভায় বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিরা তাঁদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও উন্নয়নসংক্রান্ত বিষয় তুলে ধরেন।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator