আফজল খান শিমুল :
আজ রোজ বুধবার ,২১ অক্টোবর বিকেলের দিকে প্রতিমা বিসর্জন দিয়ে হিন্দু ধর্মালম্বীদের সর্ব বৃহৎ শারদীয় দুর্গাউৎসবের সফল পরিসমাপ্তি ঘটেছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় ব্রাহ্মণবাড়িয়া জেলায় মোট ৩২৮ টি পুজামন্ডবের মধ্যে সীমান্তবর্তী আখাউড়া উপজেলায় মোট ২৯ টি পুজা মন্ডব স্থাপন করা হয়।
গত রবিবার থেকে শুরু হওয়া এ পুজা মন্ডবগুলোতে সরকার ও প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
এ ছাড়াও বিএনপি ও এর অঙ্গ সংগঠনের পক্ষ থেকেও বাড়তি তদারকি ও নিরাপত্তার বলয় সৃষ্টি করা হয়।
এ বছরের আলোচিত এ সনাতন ধর্মালম্বীদের সর্ব বৃহৎ দুর্গা পুজাটি সার্বক্ষণিক তদারকি করার জন্য অত্র এলাকার জাতীয় সংসদ সদস্য জনাব মুশফিকুর রহমান তার নেতা-কর্মীদের কঠোরভাবে নির্দেশনা প্রদান করেন।
তার ও প্রধানমন্ত্রী তারেক রহমানের এ দূরদর্শী সিদ্ধান্তে হিন্দু সম্প্রদায় অত্যন্ত খুশি ও তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন পাশাপাশি স্থানীয় প্রশাসনের ভূমিকা ও ছিলো অত্যন্ত প্রশংসার ।