মোঃ রায়হান মিয়া, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের কচুয়ায় সোনাকান্দা দরবার শরীফের পীর সাহেব কেবলার শুভ আগমন উপলক্ষে আগামী ২৩ অক্টোবর ২০২৬, শুক্রবার, এক বিরাট ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হবে।
কচুয়া পৌরসভার ডাকবাংলো সংলগ্ন ঈদগাহ জামে মসজিদ ময়দানে এ মাহফিলের আয়োজন করা হয়েছে।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সোনাকান্দা দরবার শরীফের পীর শাহ সুফি আলহাজ্ব হযরত মাওলানা মোঃ মাহমুদুর রহমান সাহেবের।
আয়োজকদের প্রত্যাশা, মাহফিলে ধর্মপ্রাণ মুসল্লি ও ইসলামপ্রিয় মানুষের ব্যাপক সমাগম ঘটবে। এ সময় পবিত্র কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা, নসিহত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।
মাহফিলটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়েছে।