কচুয়া ডাকবাংলা মসজিদ মাঠে সোনাকান্দা পীর সাহেবের ওয়াজ মাহফিল ২৩ অক্টোবর .. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কচুয়া ডাকবাংলা মসজিদ মাঠে সোনাকান্দা পীর সাহেবের ওয়াজ মাহফিল ২৩ অক্টোবর ..

MDRaihanMia MDRaihanMia avatar   
MDRaihanMia MDRaihanMia
কচুয়া ডাকবাংলা মসজিদ মাঠে সোনাকান্দা পীর সাহেবের ওয়াজ মাহফিল ২৩ অক্টোবর ..
কচুয়া ডাকবাংলা মসজিদ মাঠে সোনাকান্দা পীর সাহেবের ওয়াজ মাহফিল ২৩ অক্টোবর ..
ছবি: সংগৃহীত
মাহফিলটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়েছে।..

মোঃ রায়হান মিয়া, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের কচুয়ায় সোনাকান্দা দরবার শরীফের পীর সাহেব কেবলার শুভ আগমন উপলক্ষে আগামী ২৩ অক্টোবর ২০২৬, শুক্রবার, এক বিরাট ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হবে।

কচুয়া পৌরসভার ডাকবাংলো সংলগ্ন ঈদগাহ জামে মসজিদ ময়দানে এ মাহফিলের আয়োজন করা হয়েছে।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সোনাকান্দা দরবার শরীফের পীর শাহ সুফি আলহাজ্ব হযরত মাওলানা মোঃ মাহমুদুর রহমান সাহেবের।

আয়োজকদের প্রত্যাশা, মাহফিলে ধর্মপ্রাণ মুসল্লি ও ইসলামপ্রিয় মানুষের ব্যাপক সমাগম ঘটবে। এ সময় পবিত্র কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা, নসিহত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।

মাহফিলটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

Ingen kommentarer fundet


News Card Generator