ফরিদপুরে প্রায় ৪ হাজার ইয়াবাসহ কারবারি আটক | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ফরিদপুরে প্রায় ৪ হাজার ইয়াবাসহ কারবারি আটক

মো: সৈকত হাসান, ফরিদপুর avatar   
মো: সৈকত হাসান, ফরিদপুর
ফরিদপুরে প্রায় ৪ হাজার ইয়াবাসহ কারবারি আটক
ফরিদপুরে প্রায় ৪ হাজার ইয়াবাসহ কারবারি আটক
ছবি: সংগৃহীত
ফরিদপুরে ৩ হাজার ৯২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।..


মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৮টার দিকে জেলার নগরকান্দা থানাধীন তালমা মোড় বাজার এলাকায় ভাঙ্গা থেকে ফরিদপুরগামী মহাসড়কের পূর্ব পাশে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে উদ্ধার করা ইয়াবাগুলো একটি কালো রঙের ট্রলি ব্যাগের ভেতরে বিশেষভাবে তৈরি চেম্বারে রাখা ছিল। ইয়াবাগুলো কালো রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো পলিপ্যাকেটে সংরক্ষিত ছিল। উদ্ধার করা ইয়াবার পরিমাণ ৩ হাজার ৯২০ পিস, যার ওজন ৩৯২ গ্রাম। এ সময় আটক ব্যক্তির পরিহিত প্যান্টের সামনের বাম পকেট থেকে একটি স্মার্টফোনও উদ্ধার করা হয়।
আটক ব্যক্তির নাম মো. জাফর শেখ (৩১)। তিনি পাবনা জেলার বেড়া থানার রাজনারায়ণপুর এলাকার মো. জাহিদ শেখের ছেলে।
ইয়াবা উদ্ধার ও মাদক কারবারিকে আটকের বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফরিদপুরের উপপরিচালক শিরিন আক্তার মঙ্গলবার রাতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাফর শেখকে ৩ হাজার ৯২০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে এবং তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফরিদপুরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Geen reacties gevonden


News Card Generator