ভালুকায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান দিলেন অ্যাডভোকেট… | আই নিউজ বিডি

ভালুকায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান দিলেন অ্যাডভোকেট আনোয়ার আজিজ টুটুল

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান করেছেন ভালুকা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবং ময়মনসিংহ জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আনোয়ার আজিজ টুটুল।..
Eidok-এ শেয়ার
ভালুকায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান দিলেন অ্যাডভোকেট আনোয়ার আজিজ টুটুল
ছবি: সংগৃহীত

 ভালুকা ময়মনসিংহ প্রতিনিধি:  ময়মনসিংহের ভালুকায় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান করেছেন ভালুকা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবং ময়মনসিংহ জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আনোয়ার আজিজ টুটুল।

মঙ্গলবার রাতে তিনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং পূজার সার্বিক খোঁজখবর নেন। এ সময় তিনি মণ্ডপগুলোর আয়োজকদের হাতে আর্থিক অনুদান তুলে দেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইকবাল, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সদস্য সানাউল্লাহসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান করায় আয়োজকরা সন্তোষ প্রকাশ করেন।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন জেলার খবর মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন 56 ভিউ সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া জেলার খবর সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া 59 ভিউ সদরপুরে  বহু বিবাহ কান্ডে  ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক জেলার খবর সদরপুরে বহু বিবাহ কান্ডে ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক 304 ভিউ উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ জেলার খবর উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ 58 ভিউ ময়মনসিংহে কিশোরগঞ্জ জেলা সমিতির নতুন কার্যালয় উদ্বোধন জেলার খবর ময়মনসিংহে কিশোরগঞ্জ জেলা সমিতির নতুন কার্যালয় উদ্বোধন 49 ভিউ মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ১২৫ প্রতিষ্ঠানের ৯ শতাধিক শিক্ষার্থী জেলার খবর মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ১২৫ প্রতিষ্ঠানের ৯ শতাধিক শিক্ষার্থী 70 ভিউ পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে কালাই ডিগ্রী কলেজের নিয়োগ পরীক্ষা স্থগিত জেলার খবর পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে কালাই ডিগ্রী কলেজের নিয়োগ পরীক্ষা স্থগিত 76 ভিউ