ফুলবাড়ীতে বিজিবির অভিযান পৌনে এক লাখ টাকার চোরাচালানি সিরাপ উদ্ধার.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ফুলবাড়ীতে বিজিবির অভিযান পৌনে এক লাখ টাকার চোরাচালানি সিরাপ উদ্ধার..

MdMominul islam avatar   
MdMominul islam
ফুলবাড়ীতে বিজিবির অভিযান পৌনে এক লাখ টাকার চোরাচালানি সিরাপ উদ্ধার..
ফুলবাড়ীতে বিজিবির অভিযান পৌনে এক লাখ টাকার চোরাচালানি সিরাপ উদ্ধার..
ছবি: সংগৃহীত
ফুলবাড়ীতে বিজিবির অভিযান পৌনে এক লাখ টাকার চোরাচালানি সিরাপ উদ্ধার

 

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৩৮২ বোতল অবৈধ যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত এসব সিরাপের সিজার মূল্য ধরা হয়েছে ৫৭ হাজার ৩০০ টাকা।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)।

বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার রসুলপুর বিওপির একটি নিয়মিত টহলদল মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে বাংলাদেশের অভ্যন্তর থেকে পরিত্যক্ত অবস্থায় মালিকবিহীন এসব সিরাপ জব্দ করা হয়। উদ্ধারকৃত ৩৮২ বোতল সিরাপের আনুমানিক সিজার মূল্য ৫৭ হাজার ৩০০ টাকা নির্ধারণ করেছে বিজিবি।

এ বিষয়ে ফুলবাড়ী ব্যাটালিয়নের (২৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান জানান, সীমান্তে যেকোনো ধরনের মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। তিনি দৃঢ়তার সাথে বলেন, জিরো টলারেন্স নীতি বজায় রেখে সীমান্তে মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালানি মালামাল জব্দসহ জড়িতদের আইনের আওতায় আনতে বিজিবি সর্বোচ্চ পেশাদারত্বের সাথে দায়িত্ব পালন করে যাবে।

کوئی تبصرہ نہیں ملا


News Card Generator