পাবনায় নেশার টাকা না পেয়ে মাকে হত্যার অভিযোগ, ছেলে আটক | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

পাবনায় নেশার টাকা না পেয়ে মাকে হত্যার অভিযোগ, ছেলে আটক

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
পাবনায় নেশার টাকা না পেয়ে মাকে হত্যার অভিযোগ, ছেলে আটক
পাবনায় নেশার টাকা না পেয়ে মাকে হত্যার অভিযোগ, ছেলে আটক
ছবি: সংগৃহীত
পাবনার ফরিদপুর উপজেলায় নেশার টাকা না পেয়ে মাকে কাস্তে দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে এক ছেলের বিরুদ্ধে। ঘটনার পর অভিযান চালিয়ে অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ।..

 মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বিএল বাড়ি ইউনিয়নের লক্ষীকোল জোলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোছা. সূর্যবানু (৬০) ওই এলাকার মৃত লোকমান সরদারের স্ত্রী। অভিযুক্ত ছেলের নাম উদ্দিন সরদার (২৩)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ছেলে মাদকাসক্ত বলে অভিযোগ রয়েছে। নেশার টাকার জন্য তিনি প্রায়ই মায়ের সঙ্গে ঝগড়া করতেন। মঙ্গলবার সকালে সূর্যবানু রান্না করছিলেন। এ সময় তাঁর ছেলে নেশার টাকা দাবি করেন। মা টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁদের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে রান্নাঘরে থাকা কাস্তে দিয়ে মাকে কুপিয়ে হত্যা করে ছেলে পালিয়ে যান বলে অভিযোগ উঠেছে।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে পার্শ্ববর্তী আব্দুল হাকিমের বাড়িতে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, ওই বাড়ি থেকেই হত্যাকাণ্ডে ব্যবহৃত কাস্তে উদ্ধার করা হয়েছে।

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হাসান মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নেশার টাকা না দেওয়াকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পাশের একটি বাড়ি থেকে গ্রিল কেটে অভিযুক্তকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

Nenhum comentário encontrado


News Card Generator