গণমাধ্যম স্বাধীনতা সূচকে ১৬ ধাপ এগিয়ে বাংলাদেশ, পেছনে ভারত-পাকিস্তান! | আই নিউজ বিডি

গণমাধ্যম স্বাধীনতা সূচকে ১৬ ধাপ এগিয়ে বাংলাদেশ, পেছনে ভারত-পাকিস্তান!

রিপোর্টার্স উইদআউট বর্ডারস প্রকাশিত ২০২৫ সালের সূচকে বাংলাদেশের মিডিয়া স্বাধীনতা সূচকে ১৬ ধাপ অগ্রগতি অর্জন করেছে।..
I-share sa Eidok
গণমাধ্যম স্বাধীনতা সূচকে ১৬ ধাপ এগিয়ে বাংলাদেশ, পেছনে ভারত-পাকিস্তান!
Larawan: kuha mula sa arkibo

বিশ্ব গণমাধ্যম স্বাধীনতা সূচকে বাংলাদেশ এ বছর ১৬ ধাপ অগ্রগতি অর্জন করেছে। সাংবাদিকদের অধিকার ও স্বাধীনতা নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা রিপোর্টার্স উইদআউট বর্ডার্স সম্প্রতি ২০২৫ সালের সূচক প্রকাশ করে। আজ শুক্রবার (২ মে) এ তথ্য প্রকাশ করে রিপোর্টার্স উইদআউট বর্ডার্স। এই অগ্রগতির ফলে দক্ষিণ এশিয়ার অন্যান্য দুটি গুরুত্বপূর্ণ দেশ—ভারত (১৫৯তম) ও পাকিস্তান (১৫২তম)—এর তুলনায় এগিয়ে রয়েছে বাংলাদেশ। তবে বাংলাদেশে স্বাধীন সাংবাদিকতার পরিস্থিতি ‘বেশ গুরুতর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। রিপোর্টার্স উইদআউট বর্ডারস (আরএসএফ) প্রকাশিত ২০২৫ সালের গণমাধ্যম স্বাধীনতা সূচকে ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান উঠে এসেছে ১৪৯তম স্থানে। এ বছর বাংলাদেশের স্কোর ৩৩ দশমিক ৭১। আগের বছর, অর্থাৎ ২০২৪ সালে দেশের অবস্থান ছিল ১৬৫তম, আর তারও আগের বছর ছিল ১৬৩তম। নেপাল (৯০তম), শ্রীলঙ্কা (১৩৯তম) ও মালদ্বীপ (১০৪তম) বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে। তবে ২০১৮ সালের পর এই প্রথম সূচকে ১৫০-এর ভেতর অবস্থান করছে বাংলাদেশ। গত ২৩ বছর ধরে প্রতিবছর সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে বৈশ্বিক সূচক প্রকাশ করে আসছে রিপোর্টার্স উইদআউট বর্ডারস (আরএসএফ)। সংস্থাটির মতে, এবার সাংবাদিকতার স্বাধীনতা ইতিহাসের সবচেয়ে নিচু পর্যায়ে পৌঁছেছে। এদিকে, টানা নবমবারের মতো গণমাধ্যম স্বাধীনতার সূচকে শীর্ষে রয়েছে নরওয়ে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে এস্তোনিয়া ও নেদারল্যান্ডস।

Mga komento 0

Walang nakitang komento

Mga Kaugnay na Artikulo

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Iba pa নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 72 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Iba pa সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 108 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Iba pa সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 114 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Iba pa শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 86 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Iba pa গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 113 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন Iba pa ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 123 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন Iba pa সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 110 Views