ধর্ম যার যার, রাষ্ট্র সবার’: রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ধর্ম যার যার, রাষ্ট্র সবার’: রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
ধর্ম যার যার, রাষ্ট্র সবার’: রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান..
ধর্ম যার যার, রাষ্ট্র সবার’: রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান..
ছবি: সংগৃহীত
ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলাদেশের সব নাগরিকের সমান অধিকার ও সমান কর্তব্য রয়েছে।..

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটে রংপুরের তারাগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। রংপুর-সৈয়দপুর মহাসড়কের নতুন চৌপথী বাসস্ট্যান্ডে এ পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভার মঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমান উঠলে উপস্থিত সমর্থকেরা করতালি দিয়ে তাঁকে অভিনন্দন জানান। এ সময় প্রধানমন্ত্রী হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছার জবাব দেন।

এর আগে মঙ্গলবার সকাল ৯টা ৫০ মিনিটে ঢাকা থেকে সামরিক বিমানে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী। সেখানে তাঁকে অভ্যর্থনা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফারহাদ হোসেন আজাদ, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু, বিভাগীয় কমিশনার জাহাঙ্গীর আলম, ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক ইশরাত জাহান ও পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের উদ্দেশে ঢাকার বাইরে দিনব্যাপী সফরে রওনা হন প্রধানমন্ত্রী।

সফরসূচি অনুযায়ী, এসব এলাকায় পূজামণ্ডপ পরিদর্শন এবং হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের কর্মসূচি রয়েছে তাঁর।

ধর্মীয় সম্প্রীতি, নাগরিক অধিকার ও পারস্পরিক সৌহার্দ্যের বার্তা নিয়ে প্রধানমন্ত্রীর এ সফর অনুষ্ঠিত হচ্ছে।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator