ধর্ম যার যার, রাষ্ট্র সবার’: রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান | আই নিউজ বিডি

রংপুর

ধর্ম যার যার, রাষ্ট্র সবার’: রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলাদেশের সব নাগরিকের সমান অধিকার ও সমান কর্তব্য রয়েছে।..
Eidok-এ শেয়ার
ধর্ম যার যার, রাষ্ট্র সবার’: রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: সংগৃহীত

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটে রংপুরের তারাগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। রংপুর-সৈয়দপুর মহাসড়কের নতুন চৌপথী বাসস্ট্যান্ডে এ পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভার মঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমান উঠলে উপস্থিত সমর্থকেরা করতালি দিয়ে তাঁকে অভিনন্দন জানান। এ সময় প্রধানমন্ত্রী হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছার জবাব দেন।

এর আগে মঙ্গলবার সকাল ৯টা ৫০ মিনিটে ঢাকা থেকে সামরিক বিমানে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী। সেখানে তাঁকে অভ্যর্থনা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফারহাদ হোসেন আজাদ, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু, বিভাগীয় কমিশনার জাহাঙ্গীর আলম, ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক ইশরাত জাহান ও পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের উদ্দেশে ঢাকার বাইরে দিনব্যাপী সফরে রওনা হন প্রধানমন্ত্রী।

সফরসূচি অনুযায়ী, এসব এলাকায় পূজামণ্ডপ পরিদর্শন এবং হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের কর্মসূচি রয়েছে তাঁর।

ধর্মীয় সম্প্রীতি, নাগরিক অধিকার ও পারস্পরিক সৌহার্দ্যের বার্তা নিয়ে প্রধানমন্ত্রীর এ সফর অনুষ্ঠিত হচ্ছে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

ভালুকা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদে এস এম আদিল আহাম্মেদের প্রত্যাশা বাংলাদেশ ভালুকা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদে এস এম আদিল আহাম্মেদের প্রত্যাশা 100 ভিউ বোয়ালমারীতে রুকইয়াহ ও তদবীর প্রশিক্ষণার্থীদের মিলনমেলা বাংলাদেশ বোয়ালমারীতে রুকইয়াহ ও তদবীর প্রশিক্ষণার্থীদের মিলনমেলা 59 ভিউ ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের, যান চলাচল বন্ধ বাংলাদেশ ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের, যান চলাচল বন্ধ 48 ভিউ ডায়াবেটিস মোকাবিলায় সমন্বিত স্বাস্থ্যসেবা ও জনসচেতনতার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ বাংলাদেশ ডায়াবেটিস মোকাবিলায় সমন্বিত স্বাস্থ্যসেবা ও জনসচেতনতার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ 129 ভিউ শাহজালাল বিমানবন্দরে ১ কোটি ১৩ লাখ টাকার চোরাচালান জব্দ: সক্রিয় সিন্ডিকেটের নতুন কৌশল বাংলাদেশ শাহজালাল বিমানবন্দরে ১ কোটি ১৩ লাখ টাকার চোরাচালান জব্দ: সক্রিয় সিন্ডিকেটের নতুন কৌশল 101 ভিউ মুকসুদপুরে এমপি’র গাড়িবহরের দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত: প্রশ্নবিদ্ধ নিরাপত্তা ও যান চলাচল ব্যবস্থা বাংলাদেশ মুকসুদপুরে এমপি’র গাড়িবহরের দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত: প্রশ্নবিদ্ধ নিরাপত্তা ও যান চলাচল ব্যবস্থা 78 ভিউ বোয়ালমারীতে ইলেকট্রিক মিস্ত্রিদের মিলনমেলা অনুষ্ঠিত বাংলাদেশ বোয়ালমারীতে ইলেকট্রিক মিস্ত্রিদের মিলনমেলা অনুষ্ঠিত 89 ভিউ