দুর্গাপূজায় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত সাতক্ষীরা পুলিশ: এসপি আবু সালেহ মোঃ আশরাফুল আলম .. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

দুর্গাপূজায় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত সাতক্ষীরা পুলিশ: এসপি আবু সালেহ মোঃ আশরাফুল আলম ..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক:
দুর্গাপূজায় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত সাতক্ষীরা পুলিশ: এসপি আবু সালেহ মোঃ আশরাফুল আলম ..
দুর্গাপূজায় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত সাতক্ষীরা পুলিশ: এসপি আবু সালেহ মোঃ আশরাফুল আলম ..
ছবি: সংগৃহীত
শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, নিরাপদ ও নির্বিঘ্নে উদ্‌যাপন নিশ্চিত করতে সাতক্ষীরার তালা ও পাটকেলঘাটা থানা এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক:নং, সাতক্ষীরা 

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, নিরাপদ ও নির্বিঘ্নে উদ্‌যাপন নিশ্চিত করতে সাতক্ষীরার তালা ও পাটকেলঘাটা থানা এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর নিরাপত্তাব্যবস্থা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

সোমবার (১৯ অক্টোবর ২০২৬) পরিদর্শনকালে পুলিশ সুপার পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেন। তিনি উৎসব চলাকালে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ, আনসার সদস্য ও স্বেচ্ছাসেবকদের সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব এবং পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

পুলিশ সুপার বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবের আনন্দ ও ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রাখতে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক শান্তি বজায় রাখতে হবে।

তিনি আরও বলেন, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা এবং পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সাতক্ষীরা জেলা পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে। ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ জনগণের পাশে থেকে দায়িত্ব পালন করবে। দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে তিনি পূজা উদ্‌যাপন কমিটি, স্থানীয় জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবক ও সাধারণ জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

পরিদর্শনকালে সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মোঃ আখতারুজ্জামান, পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা উপস্থিত ছিলেন।

לא נמצאו הערות


News Card Generator