প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেই পদত্যাগের সিদ্ধান্ত ইশরাকের | আই নিউজ বিডি

প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেই পদত্যাগের সিদ্ধান্ত ইশরাকের

 প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনা করেই মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। মাদকবিরোধী অভিযানে কোনো ভুল করেনন..
Eidok-এ শেয়ার
প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেই পদত্যাগের সিদ্ধান্ত ইশরাকের
ছবি: সংগৃহীত

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রীর পদ থেকে অব্যাহতি চাওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান ইশরাক হোসেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত দুই দিন ধরে এ বিষয়ে দেশি-বিদেশি গণমাধ্যমে বিভিন্ন খবর প্রকাশিত হচ্ছে। বিষয়টি স্পষ্ট করতেই তিনি সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত

প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার বিষয়ে ইশরাক হোসেন বলেন, তিনি তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন। একই সঙ্গে মাদকবিরোধী কার্যক্রম অব্যাহত রাখার কথাও জানিয়েছেন।

ইশরাক বলেন, তাঁর কারণে যেন সরকারের কার্যক্রম ম্লান না হয়, সে বিষয়টি বিবেচনায় নিয়েই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও জানান, সোমবার থেকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন। ঢাকা-৬ আসন ও এর পার্শ্ববর্তী এলাকায় মাদক নির্মূলের পাশাপাশি জনজীবনের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করতে চান তিনি। ভবিষ্যতে কাজের পরিধি আরও বাড়ানোর পরিকল্পনাও রয়েছে তাঁর।

ইশরাকের ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী তাঁর সিদ্ধান্তে সম্মতি দিয়েছেন।

মাদকবিরোধী অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা

ইশরাক হোসেন বলেন, তিনি ঢাকা-৬ আসন থেকে জনগণের ভোটে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য। গত ১২ তারিখ শপথ নেওয়ার পর প্রধানমন্ত্রী তাঁকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেন। এরপর থেকে তিনি দায়িত্ব পালন করে আসছিলেন।

তবে প্রতিমন্ত্রীর দায়িত্বে না থেকেও মাদক নির্মূল এবং জনজীবনের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ চালিয়ে যেতে চান বলে জানান তিনি।

মাদকবিরোধী অভিযানে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করে ইশরাক দাবি করেন, তিনি কোনো ভুল করেননি। তাঁর কর্মকাণ্ডের কারণে সরকার বিব্রতকর পরিস্থিতিতে পড়ুক, তা তিনি চান না।

সংবাদ সম্মেলন কক্ষে নেতাকর্মীদের ভিড়

ইশরাক হোসেনের সংবাদ সম্মেলন চলাকালে জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন কক্ষে দলীয় নেতাকর্মীদের ভিড়কে কেন্দ্র করে কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এ সময় প্রায় দুই শতাধিক নেতাকর্মী কক্ষে প্রবেশ করেন।

পরিস্থিতি নজরে আসার পর ইশরাক মাইকে নেতাকর্মীদের সংবাদ সম্মেলন কক্ষ থেকে বেরিয়ে বাইরে অবস্থান নেওয়ার নির্দেশ দেন। পরে অনেক নেতাকর্মী কক্ষ থেকে বেরিয়ে যান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির সমাজকল্যাণবিষয়ক সহসম্পাদক কাজী আবুল বাশার, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক সুমন ভুঁইয়াসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। 

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন রাজনীতি আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন 51 ভিউ কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ রাজনীতি কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ 63 ভিউ যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম রাজনীতি যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম 95 ভিউ কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট রাজনীতি কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট 101 ভিউ ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির রাজনীতি ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির 106 ভিউ গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী রাজনীতি গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী 113 ভিউ নারী শিক্ষার প্রসারে স্নাতক পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার উদ্যোগের আশ্বাস স্পিকারের রাজনীতি নারী শিক্ষার প্রসারে স্নাতক পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার উদ্যোগের আশ্বাস স্পিকারের 57 ভিউ