যশোরের রূপদিয়ায় শি*শু*ধ*র্ষ*ণ প্রচেষ্টার অভিযোগ: থানায় মামলা | আই নিউজ বিডি

যশোর

যশোরের রূপদিয়ায় শি*শু*ধ*র্ষ*ণ প্রচেষ্টার অভিযোগ: থানায় মামলা

****
Eidok-এ শেয়ার
যশোরের রূপদিয়ায় শি*শু*ধ*র্ষ*ণ প্রচেষ্টার অভিযোগ: থানায় মামলা
ছবি: সংগৃহীত

যশোর সদর উপজেলার বলরামপুর গ্রামে চার বছরের এক শিশুকে নির্যাতনচেষ্টার অভিযোগ উঠেছে সোহাগ হোসেন নামে এক প্রতিবেশীর বিরুদ্ধে।

গত শনিবার (১৭ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতেই কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ওলিয়ার রহমানের ছেলে সোহাগ পলাতক রয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ভুক্তভোগী শিশুটি তার এক সহপাঠীকে নিয়ে প্রতিবেশী সোহাগের বাড়িতে দোলনায় দোল খেতে যায়। একপর্যায়ে কৌশলে তাকে নিজের ঘরে নিয়ে অন্যায় আচরণ ও নির্যাতনচেষ্টা চালায় সোহাগ। এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায়।

পরে ভুক্তভোগীর পরিবার বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে নিজেদের হেফাজতে নেয়। এ ঘটনায় শনিবার রাতেই থানায় মামলা রেকর্ড করা হয়। রোববার (১৮ অক্টোবর) সকালে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে শিশুটির শারীরিক পরীক্ষা শেষে আদালতে হাজির করা হয়।

এ বিষয়ে নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ মিলন মোল্লা বলেন, অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Comentarios 0

No se encontraron comentarios

Artículos relacionados

সাংবাদিকরা সবচেয়ে নির্যাতিত: কেন এই পেশা এত ঝুঁকিপূর্ণ, প্রতিকার কোথায়? Crimen সাংবাদিকরা সবচেয়ে নির্যাতিত: কেন এই পেশা এত ঝুঁকিপূর্ণ, প্রতিকার কোথায়? 16 Views মাধবপুরে প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ Crimen মাধবপুরে প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ 19 Views গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম Crimen গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 89 Views নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার Crimen নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 81 Views দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের Crimen দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 62 Views দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা Crimen দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 104 Views সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত Crimen সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 78 Views