যশোরের রূপদিয়ায় শি*শু*ধ*র্ষ*ণ প্রচেষ্টার অভিযোগ: থানায় মামলা | আই নিউজ বিডি

যশোর

যশোরের রূপদিয়ায় শি*শু*ধ*র্ষ*ণ প্রচেষ্টার অভিযোগ: থানায় মামলা

****
Eidok-এ শেয়ার
যশোরের রূপদিয়ায় শি*শু*ধ*র্ষ*ণ প্রচেষ্টার অভিযোগ: থানায় মামলা
ছবি: সংগৃহীত

যশোর সদর উপজেলার বলরামপুর গ্রামে চার বছরের এক শিশুকে নির্যাতনচেষ্টার অভিযোগ উঠেছে সোহাগ হোসেন নামে এক প্রতিবেশীর বিরুদ্ধে।

গত শনিবার (১৭ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতেই কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ওলিয়ার রহমানের ছেলে সোহাগ পলাতক রয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ভুক্তভোগী শিশুটি তার এক সহপাঠীকে নিয়ে প্রতিবেশী সোহাগের বাড়িতে দোলনায় দোল খেতে যায়। একপর্যায়ে কৌশলে তাকে নিজের ঘরে নিয়ে অন্যায় আচরণ ও নির্যাতনচেষ্টা চালায় সোহাগ। এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায়।

পরে ভুক্তভোগীর পরিবার বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে নিজেদের হেফাজতে নেয়। এ ঘটনায় শনিবার রাতেই থানায় মামলা রেকর্ড করা হয়। রোববার (১৮ অক্টোবর) সকালে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে শিশুটির শারীরিক পরীক্ষা শেষে আদালতে হাজির করা হয়।

এ বিষয়ে নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ মিলন মোল্লা বলেন, অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান অপরাধ দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান 54 ভিউ চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম অপরাধ চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম 43 ভিউ মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার অপরাধ মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 106 ভিউ কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন অপরাধ কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 58 ভিউ আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ অপরাধ আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 77 ভিউ সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ অপরাধ সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ 106 ভিউ থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু অপরাধ থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু 95 ভিউ