মুকসুদপুর উপজেলা বিএনপির,  শারদীয় দূর্গা পূজা মন্ডোপ পরিদর্শন কমিটি গঠন.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

মুকসুদপুর উপজেলা বিএনপির,  শারদীয় দূর্গা পূজা মন্ডোপ পরিদর্শন কমিটি গঠন..

Md Mamun Molla avatar   
Md Mamun Molla
মুকসুদপুর উপজেলা বিএনপির,  শারদীয় দূর্গা পূজা মন্ডোপ পরিদর্শন কমিটি গঠন..
মুকসুদপুর উপজেলা বিএনপির,  শারদীয় দূর্গা পূজা মন্ডোপ পরিদর্শন কমিটি গঠন..
ছবি: সংগৃহীত
মোঃ মামুন মোল্লা মুকসুদপুর প্রতিনিধি

মুকসুদপুর উপজেলা বিএনপির,  শারদীয় দূর্গা পূজা মন্ডোপ পরিদর্শন কমিটি গঠন

 

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় এবছর সনাতন ধর্মাবলম্বীদের সর্বোচ্চ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে উপজেলা বিএনপি, গোপালগঞ্জ ১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম এমপি কে উপদেষ্টা করে ৪১ সদস্য বিশিষ্ট মণ্ডপ পরিদর্শন কমিটি গঠন করেছেন। পরিদর্শন কমিটিতে উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান ও সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু কে উপদেষ্টা সদস্য, এবং মুক্তিযোদ্ধা বাবু দীনেশ মন্ডল কে আহ্বায়ক করা হয়, কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন, জলীরপাড় ইউনিয়ন চেয়ারম্যান বিভা রানী মন্ডল, বহুগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান বাবু পরিতোষ সরকার, উজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সুজলা মজুমদার, কাশালিয়া সাবেক চেয়ারম্যান বাবু শন্তোস বাড়ৈ, সাবেক চেয়ারম্যান বাবু অশোক মৃধা, উপজেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও পূজা উদযাপন কমিটির সভাপতি মনোরঞ্জন বিশ্বাস, বাটিকামারী কলেজ এর সাবেক অধ্যক্ষ বাবু শিশির মন্ডল, জলীরপাড় বঙ্গ রত্ন কলেজের অধ্যক্ষ শমীর শাখারী, উপজেলা বিএনপির সহ সভাপতি বাবু চিন্তা হরণ মন্ডল, সাংগঠনিক সম্পাদক বাবু ননী গোপাল মন্ডল। বহুগ্রাম ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ রুবেল শেখ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বাবু ননী গোপাল, বিএনপি নেতা রানা ঠাকুর এর নাম উল্লেখযোগ্য। 
এবছর উপজেলায় রেকর্ড ৩০৭ টি'র অধিক   মন্ডপে পূজারীরা শারদীয় দূর্গাপূজা পালন করতে যাচ্ছেন বলে বিভিন্ন সুত্রে জানাযায়।

Geen reacties gevonden


News Card Generator