বগুড়ায় ডেঙ্গুতে আক্রান্ত ১,৩৫৯, হাসপাতালে ভর্তি ৮১ | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বগুড়ায় ডেঙ্গুতে আক্রান্ত ১,৩৫৯, হাসপাতালে ভর্তি ৮১

Shaheen Shaheen avatar   
Shaheen Shaheen
বগুড়ায় ডেঙ্গুতে আক্রান্ত ১,৩৫৯, হাসপাতালে ভর্তি ৮১
বগুড়ায় ডেঙ্গুতে আক্রান্ত ১,৩৫৯, হাসপাতালে ভর্তি ৮১
ছবি: সংগৃহীত
বগুড়ায় ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। চলতি বছরের জানুয়ারি থেকে ১৭ অক্টোবর পর্যন্ত জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৫৯ জন। তাঁদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে..

 

আক্রান্তের সংখ্যা বাড়ায় গত ১৪ অক্টোবর থেকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য পৃথক ইউনিট চালু করা হয়েছে। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মজিদুল ইসলাম জানান, জনবল সংকটের মধ্যেও রোগীদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, মোহাম্মদ আলী হাসপাতালে ১৪ জন, শজিমেক হাসপাতালে ৩০ জন এবং উপজেলা হাসপাতাল ও বেসরকারি ক্লিনিকে ৩৭ জন রোগী ভর্তি রয়েছেন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ২৭৮ জন।

এদিকে, মশা নিয়ন্ত্রণে শহরের বিভিন্ন এলাকায় হ্যান্ড ও ফগার মেশিন দিয়ে ওষুধ ছিটানো হচ্ছে বলে জানিয়েছে সিটি করপোরেশন।

لم يتم العثور على تعليقات


News Card Generator