মাধবপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বিজিবির সেক্টর কমান্ডার | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

মাধবপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বিজিবির সেক্টর কমান্ডার

Nahid Hasan avatar   
Nahid Hasan
মাধবপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বিজিবির সেক্টর কমান্ডার
মাধবপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বিজিবির সেক্টর কমান্ডার
ছবি: সংগৃহীত
****

 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুরসহ সীমান্তবর্তী এলাকায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপন নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শ্রীমঙ্গল সেক্টর। সেক্টরের আওতাধীন ২৩৭টি পূজামণ্ডপের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।'

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে মাধবপুর উপজেলার মনতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ঘিলাতলী জগন্নাথ দেবের আখড়া পূজামণ্ডপ পরিদর্শন করেন বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল বিএম তৌহিদ হাসান। এ সময় তিনি পূজামণ্ডপের নিরাপত্তাব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং পূজা উদযাপনের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন। পরে পূজামণ্ডপের সভাপতির হাতে বিজিবির পক্ষ থেকে শুভেচ্ছা উপহার তুলে দেন তিনি।'

এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।'

বিজিবি সূত্র জানায়, শ্রীমঙ্গল সেক্টরের আওতাধীন তিনটি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তের আট কিলোমিটারের মধ্যে ২০৬টি এবং ইউনিট সদর দপ্তরের তিন কিলোমিটারের মধ্যে ৩১টি পূজামণ্ডপ রয়েছে। এসব মণ্ডপের নিরাপত্তায় নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও অত্যাধুনিক ড্রোন ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।'

সেক্টর কমান্ডার কর্নেল বিএম তৌহিদ হাসান জানান, গত ১৬ অক্টোবর থেকে শুরু হওয়া এ নিরাপত্তা কার্যক্রম আগামী ২২ অক্টোবর পর্যন্ত চলবে। পূজামণ্ডপের নিরাপত্তার পাশাপাশি সীমান্তে চোরাচালান, মাদক পাচার ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধেও বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।'

তিনি গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে সন্দেহজনক ব্যক্তি বা কার্যকলাপ নজরে এলে নিকটস্থ বিজিবি ক্যাম্প কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর অনুরোধ করেন।'

বিজিবির তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ অক্টোবর পর্যন্ত শ্রীমঙ্গল সেক্টরের তিনটি ব্যাটালিয়নের অভিযানে ৮৭ কোটি ২৩ লাখ ৯৮ হাজার ১১৪ টাকা মূল্যের মাদকদ্রব্য ও অন্যান্য অবৈধ মালামাল জব্দ করা হয়েছে। এসব অভিযানে ৭৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।'

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে সেক্টর কমান্ডার বলেন, পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির মাধ্যমে সবার সম্মিলিত প্রচেষ্টায় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করা সম্ভব।"

Aucun commentaire trouvé


News Card Generator