হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার সীমান্তে ৬৫ টি পূজা মন্ডপের নিরাপত্তা… | আই নিউজ বিডি

হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার সীমান্তে ৬৫ টি পূজা মন্ডপের নিরাপত্তা নিশ্চিতে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

তিস্তাব্যাটালিয়ন (৬১বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহিনুল ইসলাম আজ পাটগ্রামের বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করেন।..
Eidok-এ শেয়ার
হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার সীমান্তে ৬৫ টি পূজা মন্ডপের নিরাপত্তা নিশ্চিতে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
ছবি: সংগৃহীত

 

 

লালমনিরহাট প্রতিনিধি:

 

তিস্তাব্যাটালিয়ন (৬১বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহিনুল ইসলাম আজ পাটগ্রামের বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, সনাতনধর্মাবলম্বীদেরঅন্যতমপ্রধানধর্মীয়উৎসবশারদীয়দূর্গাপূজা।  সাম্প্রদায়িকসম্প্রীতি, পারস্পরিকধর্মীয়শ্রদ্ধাবোধ, সহনশীলতাওশান্তিপূর্ণসহাবস্থানপরিবেশেপূজা উদযাপনেরজন্যনিরাপদ, নির্বিঘ্নওউৎসবমুখরপরিবেশনিশ্চিৎকরারলক্ষ্যেতিস্তাব্যাটালিয়ন (৬১বিজিবি) সীমান্তসুরক্ষারপাশাপাশিপ্রয়োজনীয়সকলধরণের নিরাপত্তাগ্রহণকরেছে। তিনি তিস্তাব্যাটালিয়ন (৬১বিজিবি) এরপক্ষথেকেসনাতনধর্মাবলম্বীসকলকে শারদীয়দুর্গাপূজারআন্তরিকশুভেচ্ছাওঅভিনন্দন জ্ঞাপন করেন।

 

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) কর্তৃক লালমনিরহাট জেলার হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার সীমান্তে মোট ৬৫ টি পূজা মন্ডপের নিরাপত্তা নিশ্চিত কল্পে  তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) ১২ প্লাটুন বিজিবি নিরাপত্তার দায়িত্ব পালন করবে। পূজা মন্ডপসমূহের সার্বিক নিরাপত্তা নিশ্চিৎ এবং জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবেলায় সীমান্তবর্তী বিওপি'র পাশাপাশি হাতীবান্ধা এলাকায় একটি বেইজ ক্যাম্প স্থাপনের মাধ্যমে বিজিবি এই নিরাপত্তার দায়িত্ব পালন করবে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি পূজা মন্ডপ গুলোতে নিরাপত্তা টহল, পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্ট সকল সংস্থার সাথে সমন্বয়ের মাধ্যমে এই নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করবে।

 

তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) পূজামন্ডপ পরিচিতি, পর্যবেক্ষণ, কার্যকর টহল পরিচালনা, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, সম্ভাব্য ঝুঁকি চিহ্নিতকরণ ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং স্থানীয় প্রশাসন, পুলিশ, এসআরবি, আনসার ও ভিডিপি এবং পূজা উদ্যাপন কমিটির সঙ্গে সার্বিক সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিৎ করছে। এছাড়াও গুজব, অপতথ্য ও সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধে সতর্ক নজরদারি এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য ৬১ বিজিবি'র সদস্যরা সদা প্রস্তুত রয়েছে।

 

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত اخبار منطقه সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 7 Views শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা اخبار منطقه শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা 26 Views মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন اخبار منطقه মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন 60 Views সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া اخبار منطقه সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া 59 Views সদরপুরে  বহু বিবাহ কান্ডে  ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক اخبار منطقه সদরপুরে বহু বিবাহ কান্ডে ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক 309 Views উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ اخبار منطقه উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ 58 Views ময়মনসিংহে কিশোরগঞ্জ জেলা সমিতির নতুন কার্যালয় উদ্বোধন اخبار منطقه ময়মনসিংহে কিশোরগঞ্জ জেলা সমিতির নতুন কার্যালয় উদ্বোধন 49 Views