ফেসবুকে মন্তব্য, বিএনপির সব পদ থেকে বহিষ্কার রুবেল | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ফেসবুকে মন্তব্য, বিএনপির সব পদ থেকে বহিষ্কার রুবেল

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
ফেসবুকে মন্তব্য, বিএনপির সব পদ থেকে বহিষ্কার রুবেল
ফেসবুকে মন্তব্য, বিএনপির সব পদ থেকে বহিষ্কার রুবেল
ছবি: সংগৃহীত
****

জ্বালানি তেলের মূল্য নির্ধারণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মন্তব্য করার অভিযোগে বাগেরহাট পৌর বিএনপির ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক শাহরিয়ার কবির রুবেলকে দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বাগেরহাট পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি ও সাধারণ সম্পাদক সৈয়দ ওবায়েদুল ইসলাম জুয়েলের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষজনক নয়

বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্বালানি তেলের মূল্য নির্ধারণ নিয়ে ফেসবুকে দেওয়া স্ট্যাটাস ও মন্তব্যের পরিপ্রেক্ষিতে শাহরিয়ার কবির রুবেলকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তবে তাঁর দেওয়া জবাব দলীয় নেতৃত্বের কাছে সন্তোষজনক মনে হয়নি।

দলীয় বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকারের কোনো কর্মকাণ্ড যথাযথ না হলে কিংবা জনস্বার্থসংশ্লিষ্ট কোনো বিষয়ে আপত্তি থাকলে তা দলীয় ফোরামে আলোচনার সুযোগ রয়েছে। কিন্তু সেই প্রক্রিয়া অনুসরণ না করে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করে তিনি দলকে হেয় প্রতিপন্ন করেছেন বলে মনে করছে দলীয় নেতৃত্ব।

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ

বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, কারণ দর্শানোর নোটিশ পাওয়ার পরও শাহরিয়ার কবির রুবেল সরকারবিরোধী বিভিন্ন পোস্টে সহমত প্রকাশ করে মন্তব্য করেছেন। তাঁর এসব কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

এসব অভিযোগকে দলীয় শৃঙ্খলাবিরোধী ও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করে তাঁকে বাগেরহাট পৌর বিএনপির ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক পদসহ দলের সব পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্র: দৈনিক ইত্তেফাক।

لم يتم العثور على تعليقات


News Card Generator