শ্যামনগরে বর্ণিল আয়োজনে ৭১টি মন্ডপে দুর্গোৎসব শুরু | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

শ্যামনগরে বর্ণিল আয়োজনে ৭১টি মন্ডপে দুর্গোৎসব শুরু

Ranajit Barman avatar   
Ranajit Barman
শ্যামনগরে বর্ণিল আয়োজনে ৭১টি মন্ডপে দুর্গোৎসব শুরু
শ্যামনগরে বর্ণিল আয়োজনে ৭১টি মন্ডপে দুর্গোৎসব শুরু
ছবি: সংগৃহীত
****
শ্যামনগরে বর্ণিল আয়োজনে ৭১টি মন্ডপে দুর্গোৎসব শুরু

শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় আলোকসজ্জা,সুসজ্জিত প্যান্ডেল ও বর্ণিল আয়োজনে ৭১টি মন্ডপে শারদীয়া দুর্গোৎসব শুরু হয়েছে। শুক্রবার(১৬ অক্টোবর) মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে উপজেলার মন্ডপে মন্ডপে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভক্তবৃন্দ তথা দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হতে শুরু করেছে।
 
 বাংলাদেশ পুজা উদ্যাপন পরিষদ শ্যামনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাড.কৃষ্ণ পদ মন্ডল জানান চলতি বছরে উপজেলার বারটি ইউনিয়নে ৭১টি মন্ডপে শারদীয়া দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। গত বছরের চেয়ে এবার দুর্গা পুজার মন্ডপ সংখ্যা বেড়েছে। গতবার মন্ডপ সংখ্যা ছিল ৭০টি। এবার নতুনভাবে পূজা হচ্ছে ৪টি মন্ডপে। আর গতবারে অনুষ্টিত পূজা মন্ডপ থেকে ৩টি কমে গেছে বলে জানান সাধারণ সম্পাদক ।

শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে উপজেলার বিভিন্ন মন্ডপে আকর্ষণীয় করার লক্ষে বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে মন্ডপ গুলোতে। যেমন উপজেলার আড়পাঙ্গাশিয়া রাস মন্দির প্রাঙ্গনে কর্নফুলী ট্যানেলের অনুরুপ ট্যানেলের মধ্য দিয়ে শিবদূতী মহামায়া দেবী দুর্গা প্রতিমা দর্শন, হরিনগর বাজার সার্বজনীন দুর্গা মন্ডপে আকর্ষণ ডিজিটাল লাইটিং ও ইলেকট্রনিক্স প্রযুক্তি দ্বারা সমৃদ্ধ সজ্জা, সোনাখালী ভৈরবনগর সার্বজনীন দুর্গাপূজা মন্ডপে থাকছে আধুনিক আলোকসজ্জা সহ চলন্ত প্রতিমা,ভেটখালী দক্ষিণপাড়া সার্বজনীন পূজা মন্দিরে ভারতের উত্তর বঙ্গের আসামের ভৈরবী মন্দিরের অণুকরণে সু-সজ্জিত লাইটিং ও প্যান্ডেল তৈরী, নওয়াবেঁকী বড়কুপট সার্বজনীন দূর্গা মন্দিরে নবদূর্গা তৈরী করা হয়েছে,দয়ালচাঁদ সেবাশ্রম দক্ষিণ বড় কুপট সার্বজনীন মন্দিরে ভারতের ওড়িশা রাজ্যের মুক্তেশর মন্দিরের অণুকরণে ২৪ ফুট দীর্ঘ নৃসিংহ অবতারের মাঝে চিত্ররুপা প্রতিমা তৈরী, ভেটখালী দক্ষিণপাড়া সার্বজনীনপূজা কমিটি ভারতের আসামের ভৈরবী মন্দিরের অণুকরণে তৈরী করা হয়েছে।

 এছাড়া বিভিন্ন মন্ডপে  দুর্গোৎসব উপলক্ষে ধর্মীয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উপজেলার সকল মন্ডপে সরকারি ও বেসরকারীভাবে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

উপজেলা পূজা উদ্যাপন পরিষদ সম্পাদক আরও বলেন উপজেলার বৃহৎ মন্ডপ গুলি হল নকিপুর হরিতলা সার্বজনীন দুর্গা পূজা মন্ডপ, আড়পাঙ্গাশিয়া রাস মন্দির দুর্গা পূজা মন্ডপ, হরিনগর বাজার দুর্গা পূজা মন্ডপ, মধ্য কুলতলী দুর্গা পূজা মন্ডপ, নওয়াবেঁকী দুর্গা পূজা মন্ডপ, কুপট বৈদ্য বাড়ী ও মন্দিরঘাট দুর্গা পূজা মন্ডপ, ধূমঘাট শীলতলা দুর্গা পূজা মন্ডপ, ভেটখালী দক্ষিণপাড়া দুর্গা পূজা মন্ডপ।

এদিকে দুর্গা পূজা মন্ডপ গুলোতে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কথা বলা হয়েছে। প্রত্যেক মন্ডপ গুলিতে সিসি ক্যামেরা স্থাপন, বিকল্প বিদ্যুৎ জেনারেটর ব্যবস্থা, পর্যাপ্ত স্বেচ্ছাসেবক রাখা সহ অন্যান্য ব্যবস্থা রাখা হয়েছে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সাফিউল ইসলাম পাটোয়ারী বলেন শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে প্রত্যেকটি মন্ডপে কয়েকস্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। মন্ডপে মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পর্যাপ্ত সংখ্যাক স্বেচ্ছাসেবক থাকছে।

পুরোহিত হরপ্রসাদ জানান এবার দুর্গা পূজার সময়সূচী অনুযায়ী ১৬ অক্টোবর শুক্রবার দুর্গা দেবীর বোধন,পূজা আরম্ভ, ১৭ ও ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টেবর মহাঅস্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বুধবার দশমী পূজা ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয়া দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে।

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিশেষ করে হিন্দুধর্মালম্বীদের পরিবারে উৎসবের আমেজ পড়ে গেছে। বাজারে পোষাকের দোকানগুলোতে নতুন পোষাক ক্রয় বিক্রয়ের ভীড়ও লক্ষ্য করা যাচ্ছে।

ছবি-  শ্যামনগর ভেটখালী মন্ডপে সোনালী আঁশ পাটের তৈরী প্রতিমা ।


לא נמצאו הערות


News Card Generator