আখাউড়ার মোগড়া উচ্চ বিদ্যালয়ের সহকারি  শিক্ষক আবদুস সালাম স্যারকে বিদায় সংবর্ধনা:.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

আখাউড়ার মোগড়া উচ্চ বিদ্যালয়ের সহকারি  শিক্ষক আবদুস সালাম স্যারকে বিদায় সংবর্ধনা:..

Ali Afzal Khan avatar   
Ali Afzal Khan
আখাউড়ার মোগড়া উচ্চ বিদ্যালয়ের সহকারি  শিক্ষক আবদুস সালাম স্যারকে বিদায় সংবর্ধনা:..
আখাউড়ার মোগড়া উচ্চ বিদ্যালয়ের সহকারি  শিক্ষক আবদুস সালাম স্যারকে বিদায় সংবর্ধনা:..
ছবি: সংগৃহীত
আখাউড়ার মোগড়া উচ্চ বিদ্যালয়ের সহকারি  শিক্ষক আবদুস সালাম স্যারকে বিদায় সংবর্ধনা, বিদ্যালয়ে জমকালো অনষ্ঠানের আয়োজন করা হয়েছে ।..

মোবারক হোসেন রাকিব ( শিক্ষানবিস রিপোর্টার )

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ঐতিহাসিক মোগড়া উচ্চ বিদ্যালয়ের জনপ্রিয় ইংরেজি শিক্ষক জনাব মোঃ আবদুস সালাম দীর্ঘ ২৪ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসরে গেছেন। এ উপলক্ষে গত বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশে তাঁকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।


​অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা উপস্থিত হয়ে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। বিশেষ করে SSC–2016 ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা সংবর্ধনা অনুষ্ঠানে স্যারের হাতে একটি সম্মাননা স্মারক তুলে দেন। তাঁরা জানান, স্যার শুধু পাঠ্যবইয়ের শিক্ষা দেননি, বরং আদর্শ মানুষ হিসেবে গড়ার অনুপ্রেরণা দিয়েছেন।
​অনুষ্ঠান শেষে স্যারের অবসর জীবনের সুস্বাস্থ্য, শান্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

 

 

 

لم يتم العثور على تعليقات


News Card Generator