চট্টগ্রাম উত্তর জেলায় প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা হিসেবে পুরস্কৃত হয়েছে মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভার মেসার্স ছালেহ ইলেকট্রিক স্টোর। প্রতিষ্ঠানটি বারইয়ারহাট পৌরসভার মসজিদ গলির মৌচাক সুপার মার্কেটে অবস্থিত। শুক্রবার (১৬ অক্টোবর) কুমিল্লার গ্র্যান্ড দেশপ্রিয় কনভেনশন হলে প্রদীপ কোম্পানির উদ্যোগে আয়োজিত সেরা বিক্রেতাদের সম্মাননা প্রদান, প্রীতিভোজ ও আলোচনা সভায় এ পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে মেসার্স ছালেহ ইলেকট্রিক স্টোরের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন মোর্শেদ পুরস্কার গ্রহণ করেন। তাঁর হাতে পুরস্কার তুলে দেন প্রদীপ কোম্পানির চেয়ারম্যান শেখ শাহারিয়া।
পুরস্কার প্রাপ্তির অনুভূতি প্রকাশ করে মেসার্স ছালেহ ইলেকট্রিক স্টোরের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন মোর্শেদ বলেন, চট্টগ্রাম উত্তর জেলায় প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা হিসেবে স্বীকৃতি পাওয়া আমাদের প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। এ অর্জন আমাদের দীর্ঘদিনের ব্যবসায়িক প্রচেষ্টা, ক্রেতাদের আস্থা এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতার প্রতিফলন। ক্রেতাদের মানসম্মত পণ্য ও ভালো সেবা দেওয়ার চেষ্টা সব সময় অব্যাহত থাকবে। ভবিষ্যতেও এ সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে ব্যবসায়িক কার্যক্রম আরও এগিয়ে নিতে চাই। তিনি এ অর্জনের জন্য প্রদীপ কোম্পানির কর্তৃপক্ষ, ব্যবসায়িক সহযোগী ও প্রতিষ্ঠানের ক্রেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এদিকে, বারইয়ারহাটে অবস্থিত একটি প্রতিষ্ঠানের এ স্বীকৃতি স্থানীয় ব্যবসায়ী মহলেও ইতিবাচক সাড়া ফেলেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের অর্জন স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব ও ব্যবসায়িক সেবার মানোন্নয়নে উৎসাহ জোগাবে।
চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক..
ছবি: সংগৃহীত
Geen reacties gevonden