শ্যামনগরে গীতা পাঠ ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

শ্যামনগরে গীতা পাঠ ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান

Ranajit Barman avatar   
Ranajit Barman
শ্যামনগরে গীতা পাঠ ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান
শ্যামনগরে গীতা পাঠ ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান
ছবি: সংগৃহীত
****

শ্যামনগরে গীতা পাঠ ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান

 শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সদরে নকিপুর হরিতলা মন্দির চত্তরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন এলাকার শিশুদের অংশ গ্রহণে পবিত্র গীতা পাঠ প্রতিযোগিতা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শুক্রবার(১৬ অক্টোবর) বিকালে বাংলাদেশ হিন্দু পরিষদ, যুব পরিষদ ও ছাত্র পরিষদ সাতক্ষীরার আয়োজনে মহারাজা প্রতাপাদিত্য স্মৃতিরক্ষা পরিষদ ও নকিপুর হরিতলা মন্দির কমিটির সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চিংড়াখালী বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক জয়দেব বিশ্বাস।

নকিপুর হরিতলা মন্দির কমিটির সভাপতি অসিমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধর্মীয় ব্যক্তিত্ব তরুণ কান্তি, হরিপ্রসাদ মন্ডল, তরুণ কান্তি জোয়ারদ্দার, সাংবাদিক রঘুনাথ খাঁ, ইউনিয়ন ভ’মি কর্মকর্তা রনজিৎ মন্ডল, বাংলাদেশ হিন্দু পরিষদ নেতা মনোদ্বীপ কুমার, প্রভাষক বিশ্বজীত কুমার, প্রধান শিক্ষক জয়ন্ত কুমার, শিক্ষক রনজিৎ বর্মন, প্রভাষক দীনেশ মন্ডল, প্রতিমা রানী, শিক্ষক সন্দিপ কুমার প্রমুখ।

প্রভাষক অভিষেক মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রায় ৬০ জন শিশুকে পবিত্র গীতা পাঠে অংশ গ্রহণের জন্য সৌজন্য উপহার ও দরিদ্র , অসহায় নারী এবং পুরুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়।

ছবি- শ্যামনগরে গীতা পাঠ ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান

 

Không có bình luận nào được tìm thấy


News Card Generator