কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অন্ধকার দূর করতে ১০টি বৈদ্যুতিক বাল্ব বিতরণ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অন্ধকার দূর করতে ১০টি বৈদ্যুতিক বাল্ব বিতরণ..

MDRaihanMia MDRaihanMia avatar   
MDRaihanMia MDRaihanMia
কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অন্ধকার দূর করতে ১০টি বৈদ্যুতিক বাল্ব বিতরণ..
কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অন্ধকার দূর করতে ১০টি বৈদ্যুতিক বাল্ব বিতরণ..
ছবি: সংগৃহীত
সামাজিক দায়বদ্ধতা থেকে নেওয়া এ উদ্যোগের মাধ্যমে হাসপাতালের অন্ধকার দূর করার পাশাপাশি মানুষের পাশে দাঁড়ানোর একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।..

মোঃ রায়হান মিয়া,কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের কচুয়া উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে আলোকসজ্জা নিশ্চিত করতে ১০টি বৈদ্যুতিক বাল্ব বিতরণ করা হয়েছে। প্রবাসী ফোরামের সাংগঠনিক সম্পাদক গাজী হাসানের অর্থায়নে এবং সামাজিক সংগঠন আলোর মশালের সহযোগিতায় এ উদ্যোগ নেওয়া হয়।

স্বাস্থ্য কমপ্লেক্সের অন্ধকার স্থানগুলো আলোকিত করা এবং রোগী ও সেবাপ্রত্যাশীদের সুবিধার্থে এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ ধরনের সামাজিক কর্মকাণ্ড হাসপাতালের পরিবেশ উন্নয়নের পাশাপাশি জনসেবায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ সময় উপস্থিত ছিলেন কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, সামাজিক সংগঠন আলোর মশালের সভাপতি ও সাংবাদিক ওমর ফারুক সায়েম, সাংবাদিক মো. ইউনুস, সাংবাদিক মো. রায়হান মিয়াসহ হাসপাতালের ডাক্তার ও নার্স কর্মকর্তা, কর্মচারী উপস্থিত ছিলেন ।

সামাজিক দায়বদ্ধতা থেকে নেওয়া এ উদ্যোগের মাধ্যমে হাসপাতালের অন্ধকার দূর করার পাশাপাশি মানুষের পাশে দাঁড়ানোর একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।

Keine Kommentare gefunden


News Card Generator