মোঃ রায়হান মিয়া,কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের কচুয়া উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে আলোকসজ্জা নিশ্চিত করতে ১০টি বৈদ্যুতিক বাল্ব বিতরণ করা হয়েছে। প্রবাসী ফোরামের সাংগঠনিক সম্পাদক গাজী হাসানের অর্থায়নে এবং সামাজিক সংগঠন আলোর মশালের সহযোগিতায় এ উদ্যোগ নেওয়া হয়।
স্বাস্থ্য কমপ্লেক্সের অন্ধকার স্থানগুলো আলোকিত করা এবং রোগী ও সেবাপ্রত্যাশীদের সুবিধার্থে এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ ধরনের সামাজিক কর্মকাণ্ড হাসপাতালের পরিবেশ উন্নয়নের পাশাপাশি জনসেবায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ সময় উপস্থিত ছিলেন কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, সামাজিক সংগঠন আলোর মশালের সভাপতি ও সাংবাদিক ওমর ফারুক সায়েম, সাংবাদিক মো. ইউনুস, সাংবাদিক মো. রায়হান মিয়াসহ হাসপাতালের ডাক্তার ও নার্স কর্মকর্তা, কর্মচারী উপস্থিত ছিলেন ।
সামাজিক দায়বদ্ধতা থেকে নেওয়া এ উদ্যোগের মাধ্যমে হাসপাতালের অন্ধকার দূর করার পাশাপাশি মানুষের পাশে দাঁড়ানোর একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।