শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মোল্লাহাট থানায় পুলিশের ব্রিফিং প্যারেড.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মোল্লাহাট থানায় পুলিশের ব্রিফিং প্যারেড..

রায়হান শেখ avatar   
রায়হান শেখ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মোল্লাহাট থানায় পুলিশের ব্রিফিং প্যারেড..
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মোল্লাহাট থানায় পুলিশের ব্রিফিং প্যারেড..
ছবি: সংগৃহীত
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মোল্লাহাট থানায় পুলিশের ব্রিফিং প্যারেড

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মোল্লাহাট থানায় পুলিশের ব্রিফিং প্যারেড

রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে বাগেরহাটের মোল্লাহাট থানায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের নিয়ে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় মোল্লাহাট থানায় এ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। এতে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাদাৎ হোসেন দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।

এ সময় পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, দায়িত্ব পালনে সতর্কতা অবলম্বন, শৃঙ্খলা বজায় রাখা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপন নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের পেশাদারত্ব, সতর্কতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়।

Aucun commentaire trouvé

News Card Generator