দুর্গাপূজার নিরাপত্তা ও যানজট নিয়ন্ত্রণে পুলিশের সভা | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

দুর্গাপূজার নিরাপত্তা ও যানজট নিয়ন্ত্রণে পুলিশের সভা

Satyajit Das avatar   
Satyajit Das
দুর্গাপূজার নিরাপত্তা ও যানজট নিয়ন্ত্রণে পুলিশের সভা
দুর্গাপূজার নিরাপত্তা ও যানজট নিয়ন্ত্রণে পুলিশের সভা
ছবি: সংগৃহীত
শারদীয় দুর্গাপূজা ঘিরে মৌলভীবাজারে নিরাপত্তা জোরদার,যানজট নিয়ন্ত্রণ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।..

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্‌যাপন, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং যানজট নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মৌলভীবাজারে মতবিনিময় সভা করেছে জেলা পুলিশ।

 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে মৌলভীবাজার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিলেট রেঞ্জ কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আনোয়ারুল হক। সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম।

 

সভায় দুর্গাপূজা উপলক্ষে জেলা পুলিশের নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন,পুলিশের পাশাপাশি স্কাউট ও স্বেচ্ছাসেবক নিয়োগ এবং যানবাহন চলাচল নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা হয়। এ ছাড়া নির্ধারিত স্থানে গাড়ি পার্কিং, মৌলভীবাজার সদর ও শ্রীমঙ্গলের গুরুত্বপূর্ণ পয়েন্টে থাকা সিএনজি স্ট্যান্ড স্থানান্তর এবং শহরের বিভিন্ন স্থানে বাস,ট্রাকসহ ভারী যানবাহন যত্রতত্র রাখা বন্ধ করার বিষয়ে করণীয় নির্ধারণ নিয়ে আলোচনা করা হয়।

 

সভায় দুর্গাপূজাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও গুজব প্রতিরোধ, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বয়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। এ সময় উপস্থিত ব্যক্তিরা তাঁদের মতামত ও প্রস্তাব তুলে ধরেন।

 

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন,পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মোস্তাফিজুর রহমান;অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খায়ের এবং সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. ওয়াহিদুজ্জামান রাজু।

 

এ ছাড়া জেলার সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, জেলা বিশেষ শাখা ও গোয়েন্দা পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তা,ট্রাফিক পুলিশের প্রতিনিধি, পূজা উদ্‌যাপন ফ্রন্ট ও পূজা উদ্‌যাপন পরিষদের জেলা,উপজেলা ও পৌরসভা পর্যায়ের নেতৃবৃন্দ,বাস-মিনিবাস সমিতির প্রতিনিধি,অটোটেম্পু, অটোরিকশা,মিশুক ও সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ সভায় অংশ নেন।

Nenhum comentário encontrado


News Card Generator