নারায়ণগঞ্জে সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই এহসান গ্রেপ্তার: আইনি জালে পরিবারের সদস্যরা.... | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

নারায়ণগঞ্জে সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই এহসান গ্রেপ্তার: আইনি জালে পরিবারের সদস্যরা....

Mohammad Abdul Qaiyum Nahid avatar   
Mohammad Abdul Qaiyum Nahid
নারায়ণগঞ্জে সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই এহসান গ্রেপ্তার: আইনি জালে পরিবারের সদস্যরা....
নারায়ণগঞ্জে সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই এহসান গ্রেপ্তার: আইনি জালে পরিবারের সদস্যরা....
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাতের বড় ভাই আব্দুল্লাহ আল এহসানকে দুইটি সিআর মামলায় গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।....

আব্দুল কাইয়ুম নাহিদ, নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাতের বড় ভাই আব্দুল্লাহ আল এহসানকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। জেলা ডিবি পুলিশের একটি দায়িত্বশীল সূত্র গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আব্দুল্লাহ আল এহসানের বিরুদ্ধে আদালতে দুটি সিআর মামলা বিচারাধীন ছিল। এর মধ্যে একটি মামলায় তিনি আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত এবং অপর একটি মামলায় জামিনে ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সেই পরোয়ানা কার্যকরের অংশ হিসেবেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, "আদালতের জারি করা ওয়ারেন্টের ভিত্তিতেই আমরা নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করেছি। যেহেতু একটি মামলায় তিনি সাজাপ্রাপ্ত, সেহেতু তাকে আইনের আওতায় আনা আমাদের দায়িত্ব। পরবর্তী আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাকে আদালতে সোপর্দ করা হবে।"

বর্তমানে তিনি ডিবি হেফাজতে রয়েছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, এটি এই পরিবারের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে দ্বিতীয় গ্রেপ্তারের ঘটনা। এর আগে গত ৩ অক্টোবর সোনারগাঁয়ের মোগরাপাড়া এলাকার রেইন ফরেস্ট ইকো রিসোর্ট থেকে সাবেক এমপি কায়সার হাসনাতের ছোট ভাই ও উপজেলা আওয়ামী লীগের সদস্য সানজিদ হাসনাতকে (৪৪) গ্রেপ্তার করে ডিবি। সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছিল।

একের পর এক গ্রেপ্তারের ঘটনায় সোনারগাঁয়ের স্থানীয় রাজনীতিতে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

نظری یافت نشد


News Card Generator