রাজিব হোসাইন সাদ্দামের সহযোগিতায় পুটিজানায় মসজিদ ও পূজামণ্ডপে নগদ অর্থ উপহার.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

রাজিব হোসাইন সাদ্দামের সহযোগিতায় পুটিজানায় মসজিদ ও পূজামণ্ডপে নগদ অর্থ উপহার..

Shahidul Islam avatar   
Shahidul Islam
রাজিব হোসাইন সাদ্দামের সহযোগিতায় পুটিজানায় মসজিদ ও পূজামণ্ডপে নগদ অর্থ উপহার..
রাজিব হোসাইন সাদ্দামের সহযোগিতায় পুটিজানায় মসজিদ ও পূজামণ্ডপে নগদ অর্থ উপহার..
ছবি: সংগৃহীত
রাজিব হোসাইন সাদ্দামের সহযোগিতায় পুটিজানায় মসজিদ ও পূজামণ্ডপে নগদ অর্থ উপহার..


ময়মনসিংহ প্রতিনিধি 

পুটিজানা ইউনিয়নের জামে মসজিদগুলোর উন্নয়ন এবং সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব উপলক্ষে পূজামণ্ডপগুলোতে নগদ অর্থ উপহার প্রদান করেছে পুটিজানা ইউনিয়ন উন্নয়ন ফোরাম। ফোরামের চেয়ারম্যান রাজিব হোসাইন সাদ্দামের সার্বিক সহযোগিতায় ১৫ অক্টোবর দুপুর ১২টা ৩০ মিনিটে আয়োজিত অনুষ্ঠানে শতাধিক জামে মসজিদ ও প্রায় ৩০টি পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে নগদ অর্থের উপহার তুলে দেওয়া হয়।

পুটিজানা ইউনিয়ন উন্নয়ন ফোরামের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফোরামের চেয়ারম্যান রাজিব হোসাইন সাদ্দামসহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ উদ্যোগের মাধ্যমে এলাকার ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন এবং বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের উৎসব উদ্‌যাপনে সহযোগিতার পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে পুটিজানা ইউনিয়ন উন্নয়ন ফোরামের চেয়ারম্যান রাজিব হোসাইন সাদ্দাম বলেন, “পুটিজানা ইউনিয়নের জামে মসজিদগুলোর উন্নয়ন এবং সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব উদ্‌যাপনে সহযোগিতার লক্ষ্যে এ উপহার প্রদান করা হয়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে এলাকার মানুষের কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য।”

তিনি আরও বলেন, পুটিজানা ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে তিনি সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবেন। এ লক্ষ্য বাস্তবায়নে এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, রাজিব হোসাইন সাদ্দাম সিঙ্গাপুরের এফ অ্যান্ড আর ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডে ম্যানেজার হিসেবে কর্মরত রয়েছেন। প্রবাসে অবস্থান করেও নিজ এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর এ উদ্যোগ স্থানীয় পর্যায়ে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Комментариев нет


News Card Generator