মাধবপুরে ৩১তম হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

মাধবপুরে ৩১তম হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

Nahid Hasan avatar   
Nahid Hasan
মাধবপুরে ৩১তম হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
মাধবপুরে ৩১তম হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
ছবি: সংগৃহীত
****

 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
কোরআন হিফজ ও তিলাওয়াতের মেধা-দক্ষতা তুলে ধরতে হবিগঞ্জের মাধবপুরে অনুষ্ঠিত জাতীয় ৩১তম হিফজুল কোরআন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, মাধবপুর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান। তিনি প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীসহ বিভিন্ন ক্যাটাগরির বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

এ সময় মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা, উপজেলা উলামা পরিষদের সভাপতি মাওলানা শাহ মো. গিয়াস উদ্দিন, হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের সভাপতি মাওলানা আব্দুস সাত্তার, মাধবপুর প্রাইভেট মাদ্রাসা ঐক্য পরিষদের সভাপতি হাফেজ মোবারক মোল্লা, মাধবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনিসহ সংগঠনের নেতৃবৃন্দ ও আয়োজকরা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের হিফজ ও তিলাওয়াতের দক্ষতা মূল্যায়নের মাধ্যমে বিজয়ীদের নির্বাচিত করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র কোরআনের শিক্ষা শিশু-কিশোরদের নৈতিকতা, মূল্যবোধ ও আদর্শিক জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই নতুন প্রজন্মকে কোরআন শিক্ষায় উদ্বুদ্ধ করতে এ ধরনের আয়োজন নিয়মিত করা প্রয়োজন।

অনুষ্ঠানে বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

没有找到评论


News Card Generator