ঝিনাইদহে প্রধান শিক্ষক কে পেটালেন পরিচ্ছন্নতা কর্মী | আই নিউজ বিডি

ঝিনাইদহ

ঝিনাইদহে প্রধান শিক্ষক কে পেটালেন পরিচ্ছন্নতা কর্মী 

****
Eidok-এ শেয়ার
ঝিনাইদহে প্রধান শিক্ষক কে পেটালেন পরিচ্ছন্নতা কর্মী 
ছবি: সংগৃহীত

ঝিনাইদহে প্রধান শিক্ষক কে পেটালেন পরিচ্ছন্নতা কর্মী 


সুমন কুমার বিশ্বাস 
ঝিনাইদহ প্রতিনিধি


স্কুলে দেরিতে আসার কারণ জিজ্ঞাসা করায় প্রধান শিক্ষককে পিটিয়েছেন পরিচ্ছন্নতাকর্মী। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের শৈলকুপার নাগেরহাট মাধ্যমিক বিদ্যালয়ে।

জানা যায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুকুল হোসেন সকালে স্কুলে এসে পরিচ্ছন্নতাকর্মী ফরিদুল ইসলামকে অনুপস্থিত পান। সকাল সাড়ে ১০টার দিকে তাঁকে মোবাইল ফোনে ডাকলে বেলা ১১টার দিকে বিদ্যালয়ে আসেন ফরিদুল। এ সময় প্রধান শিক্ষক তাঁর দেরিতে আসার কারণ জিজ্ঞাসা করলে চড়াও হন ফরিদুল। কথা-কাটাকাটির একপর্যায়ে প্রধান শিক্ষককে মারধর করেন পরিচ্ছন্নতাকর্মী ফরিদুল। এ ঘটনার পর শিক্ষকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। বন্ধ হয়ে যায় পাঠদান। 

প্রধান শিক্ষক মুকুল হোসেন বলেন, আজ বিদ্যালয়ে দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষা ছিল। তিনি সকাল ৮টার দিকে স্কুলে আসেন। বিদ্যালয়ে এসে নানা কাজে ব্যস্ত হয়ে পড়েন। এর মধ্যে সকাল সাড়ে ৯টার দিকে দশম শ্রেণির ছাত্রীরা এসে জানান, তাঁদের শ্রেণিকক্ষের বেঞ্চগুলো বসার উপযোগী নেই। তখন তিনি বিদ্যালয়ের পরিচ্ছন্নতাকর্মী ফরিদুল ইসলামকে চারবার মোবাইল ফোনে কল করেন। কিন্তু ফরিদুল তাঁর কল ধরেননি। পরে বেলা ১১টার দিকে তিনি বিদ্যালয়ে আসেন। দেরিতে আসার কারণ জিজ্ঞাসা করলে তিনি প্রধান শিক্ষকের ওপর চড়াও হন। প্রধান শিক্ষক এর প্রতিবাদ করলে ফরিদুল তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।

প্রধান শিক্ষক আরও বলেন, ‘আমি অসুস্থ মানুষ। আমার দীর্ঘ শিক্ষকতা জীবনে এমন ঘটনা আগে কখনো ঘটেনি।’

এ বিষয়ে পরিচ্ছন্নতাকর্মী ফরিদুল ইসলাম বলেন, সকালে স্কুলে যেতে তাঁর দেরি হয়। এ কারণে শিক্ষক তাঁকে বকাঝকা করেন। তিনি এর প্রতিবাদ করলে শিক্ষক তাঁকে একটি চড় মারেন। পরে তিনিও প্রধান শিক্ষককে কয়েকটি কিল-ঘুষি মারেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও অভিভাবক সোহেল খান বলেন, তিনি প্রধান শিক্ষকের সঙ্গে বসে কথা বলছিলেন। এ সময় ফরিদুল এসে প্রধান শিক্ষকের সঙ্গে কথা-কাটাকাটি শুরু করেন। একপর্যায়ে তাঁদের মধ্যে হাতাহাতি হয়। পরে ফরিদুল প্রধান শিক্ষককে এলোপাতাড়িভাবে কিল-ঘুষি ও লাথি মারেন।

এ বিষয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রাকিবুল হাসান খান দিপু বলেন, ‘বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমি বিদ্যালয়ে এসে সবার সঙ্গে কথা বলে অভিযুক্ত পরিচ্ছন্নতাকর্মীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি।’

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, নাগেরহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ওপর হামলার ঘটনা তিনি শুনেছেন। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত Районные новости সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 5 Views শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা Районные новости শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা 20 Views মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন Районные новости মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন 60 Views সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া Районные новости সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া 59 Views সদরপুরে  বহু বিবাহ কান্ডে  ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক Районные новости সদরপুরে বহু বিবাহ কান্ডে ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক 309 Views উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ Районные новости উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ 58 Views ময়মনসিংহে কিশোরগঞ্জ জেলা সমিতির নতুন কার্যালয় উদ্বোধন Районные новости ময়মনসিংহে কিশোরগঞ্জ জেলা সমিতির নতুন কার্যালয় উদ্বোধন 49 Views