হর্ন বাজানো নিয়ে তর্ক ও হাতাহাতি, ব্রাহ্মণবাড়িয়ায় এমপির বহরের গাড়ি… | আই নিউজ বিডি

ব্রাহ্মণবাড়িয়া

হর্ন বাজানো নিয়ে তর্ক ও হাতাহাতি, ব্রাহ্মণবাড়িয়ায় এমপির বহরের গাড়ি ভাঙচুর

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় হর্ন বাজানোকে কেন্দ্র করে তর্কাতর্কি ও হাতাহাতির জেরে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামলের বহরে থাকা একটি প্রাইভেটকার ভা..
Eidok-এ শেয়ার
হর্ন বাজানো নিয়ে তর্ক ও হাতাহাতি, ব্রাহ্মণবাড়িয়ায় এমপির বহরের গাড়ি ভাঙচুর
ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) বিকেল ৫টার দিকে উপজেলার আমতলী বাজারে এ ঘটনা ঘটে। আহত শাহজাহান মিয়া স্থানীয় আব্দুল আজিজের ছেলে।

ঘটনার সূত্রপাত ও হাতাহাতি

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইসলামপুর আলহাজ্ব কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজের নবীনবরণ অনুষ্ঠান ও বিজয়নগরে একটি দলীয় সভা শেষে সংসদ সদস্য প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল তাঁর বহর নিয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরের দিকে রওনা হন। বহরটি আমতলী বাজারের যানজটে পড়লে পেছনে থাকা একটি প্রাইভেটকার থেকে বারবার উচ্চশব্দে হর্ন বাজানো হচ্ছিল।

এ সময় স্থানীয় বাসিন্দা শাহজাহান মিয়া প্রাইভেটকারের চালক ও যাত্রীদের হর্ন বাজাতে নিষেধ করেন। এ নিয়ে গাড়ির যাত্রীদের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি ও একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এতে শাহজাহান মিয়া আহত হলে খবরটি আমতলী বাজারে ছড়িয়ে পড়ে। এতে উত্তেজিত হয়ে স্থানীয় লোক ও বাজারের ব্যবসায়ীরা একজোট হয়ে প্রাইভেটকারটি ভাঙচুর করেন।

পুলিশের প্রতিক্রিয়া ও বর্তমান পরিস্থিতি

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাইভেটকারে থাকা ব্যক্তিরা নিজেদের সংসদ সদস্যের সঙ্গীয় নেতাকর্মী হিসেবে পরিচয় দিয়েছিলেন। ঘটনার পর আমতলী বাজার এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়।

খবর পেয়ে দ্রুত বিজয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, “এমপির গাড়ি বাজার এলাকা পার হয়ে চলে যাওয়ার পর পেছনে থাকা জনৈক নেতার ব্যক্তিগত গাড়িকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে ভুল বোঝাবুঝি থেকে উত্তেজিত জনতা গাড়িটি ভাঙচুর করে। বর্তমানে এলাকার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ও শান্ত রয়েছে।”

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া السياسة নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া 12 Views পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের السياسة পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের 13 Views টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন السياسة টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন 45 Views গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা السياسة গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা 47 Views গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল السياسة গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল 69 Views গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর السياسة গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর 55 Views জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় السياسة জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় 83 Views