২০ অক্টোবর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

২০ অক্টোবর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
২০ অক্টোবর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান..
২০ অক্টোবর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান..
ছবি: সংগৃহীত
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং প্রধান পূজামণ্ডপ পরিদর্শনের জন্য আগামী ২০ অক্টোবর চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।..

বুধবার (১৫ অক্টোবর ২০২৬) এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম।

সফরসূচি ও প্রস্তুতি

নির্ধারিত সফরসূচি অনুযায়ী, আগামী ২০ অক্টোবর সন্ধ্যায় প্রধানমন্ত্রী চট্টগ্রাম নগরীর রহমতগঞ্জে অবস্থিত জে এম সেন হল প্রাঙ্গণে যাবেন। সেখানে তিনি চট্টগ্রামের সর্ববৃহৎ পূজামণ্ডপ পরিদর্শন করবেন এবং সনাতন ধর্মাবলম্বীসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে চট্টগ্রাম মহানগরী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি ও নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

এর আগে গত ৯ আগস্ট সর্বশেষ চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলা সফর করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সে সময় তিনি বন্যাদুর্গতদের মাঝে সরকারিভাবে নির্মিত ঘরের চাবি হস্তান্তর ও আর্থিক সহায়তা প্রদান করেন এবং রাতে নগরীর পাঁচ তারকা হোটেল রেডিসনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

لم يتم العثور على تعليقات


News Card Generator