নওগাঁ

নওগাঁর ধামইরহাটে মোটর শ্রমিক ইউনিয়ন, বিএনপি ও জামায়াতের মে দিবস পালন

নওগাঁর ধামইরহাটে পহেলা মে 'মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস' উদযাপন উপলক্ষে উপজেলা শাখা মোটর শ্রমিক ইউনিয়ন, শ্রমিক দল ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে বর্ণাঢ্য রেলি ও শ্রমিক সমাবেশ কর..
Dela på Eidok
নওগাঁর ধামইরহাটে মোটর শ্রমিক ইউনিয়ন, বিএনপি ও জামায়াতের মে দিবস পালন
Foto: arkiv

 বৃহস্পতিবার (১ মে) দুপুর বারোটার সময় উপজেলা শাখা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি বেলায়েত হোসেনের সভাপতিত্বে আমাইতাড়া বাজার থেকে এক শোভাযাত্রা বের করা হয়। এটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ধামইরহাট সরকারি এমএম ডিগ্রী কলেজ চত্বরে এসে মিলিত হয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভায় বক্তারা বলেন, আল্লাহর আইন ও কোরআনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে সমাজ থেকে সকল প্রকার বৈষম্য দূর ও শ্রমিকদের অধিকার নিশ্চিত সম্ভব। একারণে এমপি মনোনয়ন প্রত্যাশী জেলা জামায়াতে ইসলামী নায়েবে আমির ইঞ্জিনিয়ার এনামুল হককে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিপুল ভোটে নির্বাচন করার আহ্বান জানান।

 বাসস্ট্যান্ড টেম্পু এবং ইজি বাইক স্ট্যান্ডে সকল প্রকার চাঁদাবাজি বন্ধ করো করতে হবে স্লোগানে ব্যানার ও ফেস্টুন নিয়ে সকাল থেকে পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিভিন্ন শ্রমিক সংগঠনের ব্যানারে শ্রমিকদের উপস্থিতি হতে দেখা যায়। এ সময় শ্রমিকেরা তাদের অধিকার আদায়ের দাবি জানান।

 এতে অংশগ্রহণ করে, উপজেলা শাখা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন, উপজেলা মৎস্যজীবী জেলে শ্রমিক ইউনিয়ন, উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, উপজেলা ইজিবাইক শ্রমিক সংগঠন।

  অন্যদিকে দিবসটি উদযাপন উপলক্ষে বেলা এগারোটায় উপজেলা পরিষদ চত্বর শহীদ মিনার থেকে এক বর্ণাঢ্য রেলি বের করে ধামইরহাট উপজেলা শাখা শ্রমিক দল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সংসদ সদস্য শামসুজ্জোহা খানসহ বিএনপি ও এর অংগ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।

 এছাড়াও উপজেলা শাখা মোটর শ্রমিক ইউনিয়ন ও ট্রাক, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন আমাইতাড়া তাদের নিজস্ব অফিসের সামনে ধামইরহাট উপজেলা শাখা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আশরাফ হোসেন চৌধুরী শিপনের সভাপতিত্বে রেলি ও সমাবেশ করে। এসময় উপস্থিত ছিলেন শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 

 এ সময় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতে ইসলামী নায়েবে আমির ইঞ্জিনিয়ার এনামুল হক, জেলা জামায়াতের সহকারি সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, মারুফ আহম্মেদ, জেলা ওলামা কর্ম পরিষদের সভাপতি মাওলানা একেএম ফজলুর রহমান, উপজেলা শাখা জামায়াতের আমির মাওলানা মো. কামরুজ্জামান, উপজেলা শাখা জামায়াতে ইসলামী নায়েবে আমির মাওলানা মো. আতাউর রহমান, মাওলানা মো. আমানুল্লাহ, মাওলানা মো. আব্দুল আজিজ, উপজেলা শাখা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মাওলানা মো. হাফেজ রেজুওয়ান প্রমুখ।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Kommentarer 0

Inga kommentarer hittades

relaterade artiklar

মাধবপুরে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে পিটিয়ে জখমের অভিযোগ, স্ত্রী পলাতক Distriktsnyheter মাধবপুরে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে পিটিয়ে জখমের অভিযোগ, স্ত্রী পলাতক 13 Views সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনা: ১০ ঘণ্টার স্থবিরতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চরম জনদুর্ভোগ Distriktsnyheter সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনা: ১০ ঘণ্টার স্থবিরতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চরম জনদুর্ভোগ 40 Views আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা Distriktsnyheter আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা 49 Views বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ Distriktsnyheter বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ 24 Views বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* Distriktsnyheter বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* 93 Views ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী Distriktsnyheter ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী 54 Views জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা Distriktsnyheter জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 55 Views