ব্যাক্তিগত বিরোধ, প্রতিপক্ষের হুমকির মুখে সন্তান নিয়ে বাড়ি ছাড়া প্রবাসীর স্ত্রী, দুই শিশুর পড়াশোনা অনিশ্চিত.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ব্যাক্তিগত বিরোধ, প্রতিপক্ষের হুমকির মুখে সন্তান নিয়ে বাড়ি ছাড়া প্রবাসীর স্ত্রী, দুই শিশুর পড়াশোনা অনিশ্চিত..

Ali Sohel avatar   
Ali Sohel
ব্যাক্তিগত বিরোধ, প্রতিপক্ষের হুমকির মুখে সন্তান নিয়ে বাড়ি ছাড়া প্রবাসীর স্ত্রী, দুই শিশুর পড়াশোনা অনিশ্চিত..
ব্যাক্তিগত বিরোধ, প্রতিপক্ষের হুমকির মুখে সন্তান নিয়ে বাড়ি ছাড়া প্রবাসীর স্ত্রী, দুই শিশুর পড়াশোনা অনিশ্চিত..
ছবি: সংগৃহীত
****

কিশোরগঞ্জের কুলিয়ারচরে আসন্ন উছমানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার প্রার্থী হওয়া নিয়ে প্রতিবেশীদের অব্যাহত হুমকি-ধামকিতে এক সৌদি আরব প্রবাসীর দুই শিশু সন্তানের লেখাপড়া বন্ধের উপক্রম হয়ে পরেছে। প্রতিপক্ষের ভয়ে স্কুলে যেতে না পারায় ৯ বছর বয়সী শিশু আদিবা তাবাসসুম ও ১৩ বছর বয়সী মাহমুদুল হাসান ওরফে রাফির শিক্ষা জীবন নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে।

ভুক্তভোগী পরিবার ও অভিযোগ সূত্রে জানা গেছে, উছমানপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে আসন্ন ইউপি নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেন স্থানীয় ইউসুফ আলীর ছেলে কুলিয়ারচর বাজারের মোবাইল ফোন ব্যবসায়ী পারভেজ মিয়া (৩৪)। অন্যদিকে, একই ওয়ার্ড থেকে মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেন সৌদি প্রবাসী মো. কাদির মিয়াও। এতে ক্ষিপ্ত হয়ে পারভেজ মিয়া সৌদি প্রবাসী কাদির মিয়াকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে চাপ দেন। কাদির মিয়া রাজি না হওয়ায় তাদের মধ্যে তীব্র বিরোধের সৃষ্টি হয়।

এই ঘটনার জের ধরে পারভেজের পক্ষে একই গ্রামের মৃত জাফর আলীর ছেলে মো. সেতু মিয়া ও তাঁর লোকজন সৌদি প্রবাসী কাদির মিয়ার পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি ও মানসিক নির্যাতন শুরু করেন। প্রবাসীর বাড়িতে কোনো পুরুষ মানুষ না থাকায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তাঁর স্ত্রী ও সন্তানরা।

এরই ধারাবাহিকতায় গত ২৩ আগস্ট দুপুর ১ টা ৩৭ মিনিটের সময় সেতু মিয়ার পক্ষের ফুল নাহার ও অজুফা বেগম লাঠি নিয়ে কাদির মিয়ার বসতবাড়িতে অনাধিকার প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রবাসীর দুই শিশুকে হত্যার হুমকি দেয়। এ সময় প্রবাসীর স্ত্রী রাবেয়া বসরির হাত থেকে আনুমানিক দেড় লাখ টাকা মূল্যের একটি আইফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলে ফুল নাহার। ঘটনার সম্পূর্ণ চিত্র সিসিটিভি (CCTV) ক্যামেরায় ধারণ করা রয়েছে বলে জানান প্রবাসীর স্ত্রী রাবেয়া বসরি।

এখানেই শেষ নয়, রাবেয়া বসরি আরো বলেন- স্কুলে যাওয়া-আসার পথে শিশু দুটিকে নিয়মিত পথরোধ করে হত্যা ও গুম করার হুমকি দিচ্ছে পারভেজ, সেতু মিয়া, ফুল নাহার ও অজুফা বেগম। ফলে আতঙ্কে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে শিশুরা। উল্লেখ্য, আদিবা তাবাসসুম স্থানীয় ৫১নং নাজির দিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী এবং মাহমুদুল হাসান ওরফে রাফি কুলিয়ারচর উদয়ন কিন্ডারগার্টেন এন্ড স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

প্রবাসীর স্ত্রী রাবেয়া বসরি ক্ষোভ ও কান্নাভেজা কণ্ঠে বলেন, "আমার স্বামী প্রবাসে থাকায় বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই। প্রতিপক্ষরা এই সুযোগে প্রতিনিয়ত আমাকেসহ আমার কোমলমতি সন্তানদের মেরে ফেলার হুমকি দিচ্ছে। ওদের ভয়ে বাচ্চারা স্কুলে যেতে পারছে না, পড়াশোনা বন্ধ হয়ে গেছে। এমনকি বাড়িতে এসে তারা আমার ফোন ভেঙে ফেলেছে। আমরা এখন চরম আতঙ্কে বাড়িঘর ছেড়ে অন্যত্র দিন কাটাচ্ছি। বর্তমানে আমার দুই শিশু সন্তানের লেখাপড়া অনিশ্চিত হয়ে পরেছে।"

তাদের হুমকি ধামকির কারনে আমি বাদি হয়ে গত ৭ অক্টোবর আফজাল মিয়া (২৮), শিপা বেগম (২৩) ও মোছা. জোসনা বেগম (২৮) নামে তিন জনের বিরুদ্ধে কুলিয়ারচর থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। সাধারণ ডায়েরি নং- ৩১৫।

এর আগে আমি বাদি হয়ে গত ২২ অক্টোবর নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালত নং- ১ কিশোরগঞ্জে ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৪/১১৭ (সি) ধারায় পারভেজ মিয়া, সেতু মিয়া, কাইয়ুম মিয়া, ফুল নাহার, অজুফা বেগম ও সেলিনা বেগমের বিরুদ্ধে একটি মোকাদ্দমা দায়ের করেছি। মোকাদ্দমা নং-৫৬১।

স্কুল ছাত্র আদিবা তাবাসসুম বলে, আমার সাথে দেখা হলে সেতু মিয়া বলেন, তোর বাবা চেয়ারম্যানী করবে মেম্বারী করবে?  তোরে আর তোর বাবারে মেরে ফেলবো। এর পর থেকে আমি আর স্কুলে যাইনা।

স্কুল ছাত্র মাহমুদুল হাসান ওরফে রাফি বলে, পারভেজের সাথে একটি অটোরিকশাতে দেখা হলে তিনি বলে "কিরে তোর বাপে মেম্বারী করবো? রাখ মেম্বারী করাইতেছি, তোর বাপেরেও লটকাইয়া বাইরাইয়াম, তোরেও লটকাইয়া বাইরাইয়াম। তোরে আরো বেশি কষ্ট দিয়ে মারুম। এগুলো আমারে তিনদিন বলছে। তিনদিন পর আমি আমার স্কুলে গিয়ে এক স্যারকে বলেছি। পরে স্যার আমারে স্কুল থেকে বাড়িতে দিয়ে যায়৷ এর পর থেকে আমি ভয়ে আর স্কুলে যাইনা। আমি লেখাপড়া করতে চাই।

পুরুষশূন্য প্রবাসীর পরিবারটির ওপর এমন অন্যায় অত্যাচার ও শিশুদের শিক্ষাজীবন রক্ষায় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।

এবিষয়ে জানতে কুলিয়ারচর উদয়ন কিন্ডারগার্টেন এন্ড স্কুলের প্রধান শিক্ষক সলিল কান্তি রায়ের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, মাহমুদুল হাসান ওরফে রাফি কুলিয়ারচর উদয়ন স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র। হুমকি ধামকির বিষয়টি দুপক্ষকে ডেকে এনে মিমাংসা করে দিয়েছি।

অপর দিকে স্কুলটির সহকারী শিক্ষক ওয়াসিম চৌধুরী বলেন, মাহমুদুল হাসান প্রায় ১৭-১৮ দিন যাবৎ স্কুলে আসছে না। এছাড়া তিনি সাংবাদিকদের বলেন, মাহমুদুল হাসান আমাদের স্কুলের একজন মেধাবী ছাত্র। ওর মায়ের সাথে কথা বলে জেনেছি, ওদের পারিবারিক সমস্যার কারনে মাহমুদুল হাসান ভয়ে গৃহবন্দী হয়ে আছে। অনেকদিন ধরে স্কুলে আসছেনা। তার লেখা পড়া ব্যহত হচ্ছে।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, বিদ্যালয়ের এক শিক্ষক গত ৯ সেপ্টেম্বর মাহমুদুল হাসানকে বিদ্যালয় থেকে বাড়িতে পৌঁছে দেওয়ার পর থেকে সে স্কুলে যেতে ভয় পাচ্ছে। তাদের প্রতিপক্ষের হুমকি ধামকির ভয়ে ছেলেটার লেখা পড়া বন্ধ হয়ে যাওয়ার পথে।

অপর দিকে নাজির দিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্ধ্যা রাণীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আদিবা তাবাসসুম আমাদের স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী। সে অনেকদিন ধরে স্কুলে আসছেনা। কেন আসছেনা এমন প্রশ্নের উত্তর দিতে অপারগত প্রকাশ করেন তিনি। 

এব্যাপারে অভিযুক্ত মো. পারভেজ মিয়ার সাথে যোগাযোগ করা হলে তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা দাবীকরে বলেন, সে আসন্ন উছমানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯ নং ওয়ার্ডের একজন মেম্বার পদপ্রার্থী এবং সৌদি প্রবাসী মো. কাদির মিয়াও একই ওয়ার্ডের একজন মেম্বার প্রার্থী। তবে তাদের মধ্যে মেম্বার প্রার্থীতা নিয়ে কোন বিরোধ নেই। এমনকি প্রবাসী কাদির মিয়ার দুই শিশু সন্তানকে তিনিসহ তাঁর লোকজন কোনরকম হুমকি ধামকি দেয়নি।

অপর দিকে অভিযুক্ত সেতু মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি। আমি কাদির মিয়ার বাচ্চা দুটিকে কোনদিন দেখিওনি, চিনিওনা। তাদেরকেসহ তাদের মা-কে আমি হুমকি দিতে যাবো কেন? আমাদের বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। আমি ৯ নং ওয়ার্ডের একজন মেম্বার প্রার্থী, পারভেজ এবং কাদির মিয়াও তেমনই মেম্বার প্রার্থী। জনগণ যাকে ভোট দিবে সেই মেম্বার হবে। এখানে একজনকে আরেকজন বাধা দেওয়ার কি আছে?

এব্যাপারে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হকের সাথে যোগাযোগ করা হলে হুমকি ধামকির বিষয়ে রাবেয়া বসরি নামে এক নারী থানায় একটি সাধারণ ডায়েরি করেছে এ সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, সাধারণ ডায়েরিটি তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এব্যাপার সাধারণ ডায়েরি নং- ৩১৫ এর তদন্তকারী কর্মকর্তা এএসআই (নিরস্ত্র) আবু কায়সারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সাধারণ ডায়েরিটির তদন্তের অনুমতির জন্য ৮ অক্টোবর কিশোরগঞ্জের বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি। আদালতের অনুমতি সাপেক্ষে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এব্যাপারে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাফফাত আরা সাইদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি আমি অবগত নই। তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

לא נמצאו הערות


News Card Generator