সাংবাদিকদের ওপর হামলাকে ‘ভুল বোঝাবুঝি’ বলায় রাবি ছাত্রদল সভাপতির ক্ষমা দাবি, কর্মসূচি বয়কট.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সাংবাদিকদের ওপর হামলাকে ‘ভুল বোঝাবুঝি’ বলায় রাবি ছাত্রদল সভাপতির ক্ষমা দাবি, কর্মসূচি বয়কট..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
সাংবাদিকদের ওপর হামলাকে ‘ভুল বোঝাবুঝি’ বলায় রাবি ছাত্রদল সভাপতির ক্ষমা দাবি, কর্মসূচি বয়কট..
সাংবাদিকদের ওপর হামলাকে ‘ভুল বোঝাবুঝি’ বলায় রাবি ছাত্রদল সভাপতির ক্ষমা দাবি, কর্মসূচি বয়কট..
ছবি: সংগৃহীত
রাজশাহী বিশ্ববিদালয়ে (রাবি) কর্মরত সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের প্রকাশ্য হামলার ঘটনাকে ‘ভুল বোঝাবুঝি’ হিসেবে আখ্যা দেওয়ায় রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহীর নিঃশর্ত ক্ষমা প্রার্থনা ..

বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) সংগঠনটির প্রচার ও প্রকাশনা সম্পাদক আজাহারুল ইসলাম তুহিনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

ঘটনার জেরে আলটিমেটাম ও ক্ষোভ

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৪ অক্টোবর রাবিতে ছাত্রদলের কতিপয় নেতাকর্মীর হামলায় চারজন সাংবাদিক গুরুতর আহত হন। এই ঘটনার স্পষ্ট ভিডিও ফুটেজ থাকার পরও ছাত্রদল সভাপতি সুলতান আহমেদ রাহী তাঁর ফেসবুকে ঘটনাটিকে ‘ভুল বোঝাবুঝি’ বলে উল্লেখ করেন। সাংবাদিকদের মতে, এ ধরনের বক্তব্য অপরাধের গুরুত্বকে খাটো করে দেখানোর পাশাপাশি আসামিদের দায় এড়ানোর সুযোগ করে দেওয়ার শামিল।

যদিও ঘটনার প্রাথমিক তদন্তে কেন্দ্রীয় ছাত্রদল অভিযুক্তদের দলীয়ভাবে বহিস্কার করেছে, তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের গৃহীত পদক্ষেপকে অত্যন্ত অপ্রতুল মনে করছে প্রেসক্লাব।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবিগুলো: ১. ঘটনায় মূল অভিযুক্ত আহসান হাবীবের সনদ অবিলম্বে বাতিল করা। ২. সাময়িক বহিস্কৃত হাসিবুল ইসলাম হাসিবকে স্থায়ী বহিস্কার ও জড়িতদের সর্বোচ্চ শাস্তি দেওয়া। ৩. ১৫ অক্টোবরের সিন্ডিকেট সভায় গঠিত তদন্ত কমিটির মাধ্যমে প্রকৃত দোষীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ঘটনার পর থেকে অভিযুক্তদের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিকদের নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে সুষ্ঠু বিচার নিশ্চিত না হওয়া এবং শাখা সভাপতির নিঃশর্ত ক্ষমা না চাওয়া পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব ছাত্রদলের কোনো সংবাদ প্রকাশ করবে না।

No comments found


News Card Generator