কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, নেপথ্যে আমির পদ নিয়ে দ্বন্দ্ব.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, নেপথ্যে আমির পদ নিয়ে দ্বন্দ্ব..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, নেপথ্যে আমির পদ নিয়ে দ্বন্দ্ব..
কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, নেপথ্যে আমির পদ নিয়ে দ্বন্দ্ব..
ছবি: সংগৃহীত
কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীতে অভ্যন্তরীণ নেতৃত্ব ও আমির পদকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হামলা, হট্টগোল ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। মহানগর কমিটির নতুন নেতৃত্ব নির্বাচনকে কেন্দ্র করে দীর্ঘদিনের কো..

বুধবার (১৪ অক্টোবর ২০২৬) রাত সাড়ে ৭টার দিকে কুমিল্লা নগরের মোগলটুলী ফারুকী হাউজে অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এতে মহানগর জামায়াতের নায়েবে আমির এ কে এম এমদাদুল হক মামুনের সমর্থকরা সেক্রেটারি মাহবুবুর রহমানের ব্যবহৃত গাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় উভয় নেতার অনুসারীদের মধ্যে চরম উত্তেজনা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার সৃষ্টি হয়।

ঘটনার নেপথ্য কারণ

দলীয় নেতাকর্মী ও অভ্যন্তরীণ সূত্রে জানা যায়, কাজী দ্বীন মোহাম্মদ বিগত প্রায় ৩০ বছর ধরে কুমিল্লা মহানগর জামায়াতের আমিরের দায়িত্ব পালন করে আসছেন। সম্প্রতি নতুন আমির নির্বাচনের প্রক্রিয়ার অংশ হিসেবে বৃহস্পতিবার ভোটগ্রহণের কথা ছিল। কিন্তু এরই মধ্যে কেন্দ্র থেকে নায়েবে আমির মোসলেহ উদ্দিন ও এ কে এম এমদাদুল হক মামুনকে কেন্দ্রীয় পর্যায়ে দায়িত্ব দিয়ে পদোন্নতি দেওয়া হয়।

ফলে স্থানীয়ভাবে এমদাদুল হক মামুনের আমির হওয়ার পথ অনিশ্চিত হয়ে পড়ে এবং পদের বিচারে বর্তমান সেক্রেটারি মাহবুবুর রহমান শীর্ষ দৌড়ে এগিয়ে যান। কিন্তু এতে ক্ষুব্ধ হন মামুনের অনুসারীরা। তাদের অভিযোগ, মামুনকে কেন্দ্রীয় কমিটিতে নিয়ে যাওয়ার সিদ্ধান্তের পেছনে সেক্রেটারি মাহবুবুর রহমানের প্রভাব থাকতে পারে। এই সন্দেহ ও নেতৃত্ব দখলের বিরোধ থেকেই শেষ পর্যন্ত কার্যালয়ের সামনে সংঘর্ষ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।

নেতৃবৃন্দের অবস্থান

ঘটনার পর উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে সিনিয়র নেতারা দফায় দফায় বৈঠক শুরু করেছেন। তবে বিষয়টি নিয়ে দুই শীর্ষ নেতা এ কে এম এমদাদুল হক মামুন ও সেক্রেটারি মাহবুবুর রহমান ফোন রিসিভ না করায় গণমাধ্যমের মুখোমুখি হননি।

অন্যদিকে মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, “বুধবার সন্ধ্যায় কার্যালয়ে আমাদের পূর্বনির্ধারিত একটি সভা চলছিল। হঠাৎ কিছু যুবক সেখানে ঢুকে হট্টগোল সৃষ্টি করে এবং চলে যাওয়ার সময় একটি গাড়ি ভাঙচুর করে। ঘটনায় কারা জড়িত, তা আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখছি।”

לא נמצאו הערות


News Card Generator