কবিরহাটে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কবিরহাটে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

Abdullah al Mamun avatar   
Abdullah al Mamun
কবিরহাটে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
কবিরহাটে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
ছবি: সংগৃহীত
মাটি কাটা, মাদক, বাজার তদারকি ও খাল দখলমুক্ত করার বিষয়ে গুরুত্বারোপ

 

আবদুল্লাহ আল মামুন (নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালীর কবিরহাট উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রাব্বানী সোহেলের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, জনদুর্ভোগ নিরসন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় অবৈধভাবে মাটি কাটা বন্ধ, বাজার তদারকি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, মাদক নির্মূল, বিভিন্ন স্থানে টোল আদায়ের বৈধতা যাচাই এবং অবৈধ দখল থেকে সরকারি খাল উদ্ধারসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় উঠে আসে।

মতবিনিময়কালে সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা, অনিয়ম ও জনদুর্ভোগের বিষয়গুলো তুলে ধরেন। পাশাপাশি বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, মাদকের বিস্তার রোধ এবং সরকারি সম্পদ রক্ষায় প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

এ ছাড়া উপজেলার উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করা, নাগরিক সেবার মান বৃদ্ধি, সাধারণ মানুষের অভিযোগের দ্রুত নিষ্পত্তি এবং প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে উপজেলার বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে অবগত হওয়ার পাশাপাশি জনস্বার্থ রক্ষায় প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

কবিরহাট উপজেলার সার্বিক উন্নয়ন, জনসাধারণের ভোগান্তি নিরসন এবং অনিয়ম-অব্যবস্থাপনা প্রতিরোধে প্রশাসনের কার্যকর ভূমিকা নিশ্চিত করার ক্ষেত্রে এ মতবিনিময় সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Walang nakitang komento


News Card Generator