বিপ্লবী কমিউনিটি’ ময়মনসিংহ বিভাগীয় কমিটির অর্থ সম্পাদক আনিসুর রহমান
ময়মনসিংহ প্রতিনিধি:
সমাজের অন্যায়, অত্যাচার, দুর্নীতি, চাঁদাবাজি ও সাধারণ মানুষের হয়রানির বিরুদ্ধে সোচ্চার হওয়ার প্রত্যয় নিয়ে আত্মপ্রকাশ করতে যাচ্ছে অরাজনৈতিক সামাজিক সংগঠন ‘বিপ্লবী কমিউনিটি’। আগামী কয়েক দিনের মধ্যেই সংগঠনটি ময়মনসিংহ বিভাগে আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছে।
সম্প্রতি আগামী ছয় মাসের জন্য অনুমোদিত সংগঠনটির ময়মনসিংহ বিভাগীয় কমিটিতে অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আনিসুর রহমান।
অনুমোদিত কমিটিতে বিভাগীয় প্রধান হিসেবে সাদিক হোসেন শাওন, বিভাগীয় সাধারণ সম্পাদক হিসেবে লিয়াকত সরকার এবং বিভাগীয় সিনিয়র সাধারণ সম্পাদক হিসেবে সুলতানুস সালেহিন দায়িত্ব পেয়েছেন।
সংগঠনটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান রিদিব সরকার সাব্বির এবং মহাসচিব আরিয়ান আজিজ নতুন এ কমিটির অনুমোদন দেন।
নতুন দায়িত্ব পাওয়ার পর মো. আনিসুর রহমান বলেন, “আমাদের মূল উদ্দেশ্য হলো—যেখানেই অন্যায়, দুর্নীতি ও চাঁদাবাজি দেখব, সেখানেই সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে জোরালো প্রতিবাদ গড়ে তোলা। সম্পূর্ণ অরাজনৈতিকভাবে আমরা জনগণের স্বার্থে কাজ করতে চাই। অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
সংগঠনের নেতৃবৃন্দ জানান, খুব শিগগিরই আনুষ্ঠানিক কর্মসূচির মাধ্যমে ‘বিপ্লবী কমিউনিটি’ ময়মনসিংহ বিভাগে সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম শুরু করবে। সাধারণ মানুষের সমস্যা তুলে ধরা, অন্যায় ও হয়রানির বিরুদ্ধে জনসচেতনতা তৈরি এবং প্রয়োজন অনুযায়ী প্রতিবাদ গড়ে তোলাই হবে সংগঠনটির অন্যতম প্রধান লক্ষ্য।