যাদের বিবেক বিক্রি হয়ে গেছে, তাদের কাছে নীতি-আদর্শ কেবলই মুখোশ’—হাজী আয়ুব আলী.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

যাদের বিবেক বিক্রি হয়ে গেছে, তাদের কাছে নীতি-আদর্শ কেবলই মুখোশ’—হাজী আয়ুব আলী..

এস এম তাজুল হাসান সাদ avatar   
এস এম তাজুল হাসান সাদ
যাদের বিবেক বিক্রি হয়ে গেছে, তাদের কাছে নীতি-আদর্শ কেবলই মুখোশ’—হাজী আয়ুব আলী..
যাদের বিবেক বিক্রি হয়ে গেছে, তাদের কাছে নীতি-আদর্শ কেবলই মুখোশ’—হাজী আয়ুব আলী..
ছবি: সংগৃহীত
****

‘যাদের বিবেক বিক্রি হয়ে গেছে, তাদের কাছে নীতি-আদর্শ কেবলই মুখোশ’—হাজী আয়ুব আলী

 

নিজস্ব প্রতিবেদক:

 

রাজনীতিতে ব্যক্তিস্বার্থ, নীতি-আদর্শহীনতা ও অনৈতিক কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাতক্ষীরা জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাজী আয়ুব আলী।

 

সম্প্রতি ১৪ অক্টোবর নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “কিছু নেতা স্বার্থের জন্য এতটাই বিবেকহীন যে, সামনে শুয়োরের মাংস দিলেও দ্বিধা করে না! যাদের বিবেক বিক্রি হয়ে গেছে, তাদের কাছে নীতি-আদর্শ কেবলই মুখোশ!”

 

হাজী আয়ুব আলী বলেন, বর্তমানে কিছু ব্যক্তির কর্মকাণ্ডের কারণে রাজনীতি নোংরামিতে ভরে উঠছে। তাঁরা দলীয় পদ-পদবি ব্যবহার করে প্রভাব বিস্তারসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন বলে অভিযোগ করেন তিনি।

 

তিনি আরও অভিযোগ করেন, কিছু প্রভাবশালী নেতা এসব ব্যক্তিকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন। এতে রাজনীতিতে নীতি-আদর্শ ও নৈতিকতার চর্চা বাধাগ্রস্ত হচ্ছে বলে মনে করেন তিনি।

 

হাজী আয়ুব আলী বলেন, রাজনীতিতে সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে হলে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে নীতি-আদর্শের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। একই সঙ্গে দলীয় পদ-পদবির অপব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

 

তবে ফেসবুক পোস্টে তিনি নির্দিষ্ট করে কারও নাম উল্লেখ করেনি।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator