পুলিশের পদোন্নতি পরীক্ষা-২০২৬: সাতক্ষীরায় পরীক্ষার্থীদের প্যারেড ও চাকরির নথি মূল্যায়ন.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

পুলিশের পদোন্নতি পরীক্ষা-২০২৬: সাতক্ষীরায় পরীক্ষার্থীদের প্যারেড ও চাকরির নথি মূল্যায়ন..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক:
পুলিশের পদোন্নতি পরীক্ষা-২০২৬: সাতক্ষীরায় পরীক্ষার্থীদের প্যারেড ও চাকরির নথি মূল্যায়ন..
পুলিশের পদোন্নতি পরীক্ষা-২০২৬: সাতক্ষীরায় পরীক্ষার্থীদের প্যারেড ও চাকরির নথি মূল্যায়ন..
ছবি: সংগৃহীত
বাংলাদেশ পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬-এর অংশ হিসেবে সাতক্ষীরায় পরীক্ষার্থীদের চাকরির খতিয়ান বই পর্যালোচনা ও প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক, সাতক্ষীরা:

বাংলাদেশ পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬-এর অংশ হিসেবে সাতক্ষীরায় পরীক্ষার্থীদের চাকরির খতিয়ান বই পর্যালোচনা ও প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সাতক্ষীরা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এএসআই (নিরস্ত্র) থেকে এসআই (নিরস্ত্র) এবং কনস্টবল/নায়েক থেকে এএসআই (নিরস্ত্র) পদে পদোন্নতির লক্ষ্যে আয়োজিত এ পরীক্ষায় অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের চাকরির নথিপত্র পর্যালোচনা ও প্যারেডের মাধ্যমে মূল্যায়ন করা হয়।

বিভাগীয় পদোন্নতি পরীক্ষা পরিচালনা ও মূল্যায়ন বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম।

পরীক্ষা বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ মিরাজুল ইসলাম, পিপিএম; সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মিথুন সরকার এবং পুলিশ পরিদর্শক (সশস্ত্র) মোঃ নাজমুল হক মোল্লা।

পরীক্ষার অংশ হিসেবে পরীক্ষার্থীদের চাকরির খতিয়ান বই পর্যালোচনার পাশাপাশি প্যারেড পরীক্ষা নেওয়া হয়। বিভাগীয় পদোন্নতির এ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট পদে পদোন্নতিপ্রত্যাশী পুলিশ সদস্যদের নির্ধারিত মূল্যায়ন কার্যক্রম সম্পন্ন করা হয়।

পুলিশের বিভিন্ন পদে পদোন্নতির ক্ষেত্রে বিভাগীয় পরীক্ষার মাধ্যমে যোগ্যতা মূল্যায়ন বাহিনীর পেশাগত দক্ষতা, শৃঙ্খলা ও দায়িত্ব পালনের সক্ষমতা যাচাইয়ের একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া।

No se encontraron comentarios


News Card Generator