ঝালকাঠির কাঁঠালিয়ায় নিষিদ্ধ জাল জব্দ ও বিনষ্ট: উদ্ধারকৃত ইলিশ এতিমখানায় দান.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ঝালকাঠির কাঁঠালিয়ায় নিষিদ্ধ জাল জব্দ ও বিনষ্ট: উদ্ধারকৃত ইলিশ এতিমখানায় দান..

MD  IMRAN MUNSHI avatar   
MD IMRAN MUNSHI
ঝালকাঠির কাঁঠালিয়ায় নিষিদ্ধ জাল জব্দ ও বিনষ্ট: উদ্ধারকৃত ইলিশ এতিমখানায় দান..
ঝালকাঠির কাঁঠালিয়ায় নিষিদ্ধ জাল জব্দ ও বিনষ্ট: উদ্ধারকৃত ইলিশ এতিমখানায় দান..
ছবি: সংগৃহীত
কাঁঠালিয়ায় ইলিশ সম্পদ রক্ষায় এক বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট ও ইলিশ শিকারের জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।..

জেলা প্রতিনিধি (ঝালকাঠি):

ঝালকাঠির কাঁঠালিয়ায় ইলিশ সম্পদ রক্ষায় এক বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট ও ইলিশ শিকারের জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।

​আজকে  দিনব্যাপী পরিচালিত এ অভিযানে প্রায় ২০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়। পরবর্তীতে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সহকারী কমিশনার (ভূমি) সুমি রানী বল-এর উপস্থিতিতে উদ্ধারকৃত সকল জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

​অভিযান সূত্রে জানা যায়, জাতীয় সম্পদ ইলিশের প্রজনন সুরক্ষা ও অবয়াশ্রম রক্ষায় ঝালকাঠির নদীগুলোতে নিয়মিত তদারকির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জালসহ জাটকা ও মা ইলিশ ধরার সরঞ্জাম জব্দ করা সম্ভব হয়।

​পরবর্তীতে জনসমক্ষে জব্দকৃত অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করার পাশাপাশি অভিযান থেকে উদ্ধার হওয়া প্রায় ১২ কেজি ইলিশ মাছ স্থানীয় একটি ক্বওমী মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।

​অভিযান পরিচালনা শেষে সহকারী কমিশনার (ভূমি) সুমি রানী বল জানান, "ইলিশ মাছ আমাদের জাতীয় সম্পদ। মা ইলিশ ও জাটকা রক্ষায় সরকারের নির্দেশনা বাস্তবায়নে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধ এবং ইলিশের প্রজনন নিরাপদ রাখতে আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"

​এ সময় স্থানীয় মৎস্য কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Nenhum comentário encontrado


News Card Generator