সিরাজগঞ্জে চুরির অভিযোগ অস্বীকার মোমেনার, পারিবারিক বিরোধে হয়রানির দাবি.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সিরাজগঞ্জে চুরির অভিযোগ অস্বীকার মোমেনার, পারিবারিক বিরোধে হয়রানির দাবি..

Rakibul Islam avatar   
Rakibul Islam
সিরাজগঞ্জে চুরির অভিযোগ অস্বীকার মোমেনার, পারিবারিক বিরোধে হয়রানির দাবি..
সিরাজগঞ্জে চুরির অভিযোগ অস্বীকার মোমেনার, পারিবারিক বিরোধে হয়রানির দাবি..
ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নে বসতঘরে চুরির ঘটনায় নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন মোছা. মোমেনা খাতুন।..

সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নে বসতঘরে চুরির ঘটনায় নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন মোছা. মোমেনা খাতুন। তাঁর দাবি, পারিবারিক বিরোধ ও পাওনা টাকার বিষয়কে কেন্দ্র করে তাঁকে ও তাঁর ভাইকে হয়রানি করতে চুরির অভিযোগ আনা হয়েছে। তবে অভিযোগের বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

মোমেনা খাতুন বলেন, আব্দুল জলিলের সঙ্গে তাঁদের দীর্ঘদিনের পারিবারিক বিরোধ রয়েছে। পাশাপাশি তাঁর ভাই ফারুকের সঙ্গে আব্দুল জলিলের টাকা-পয়সা নিয়ে বিরোধ রয়েছে বলেও দাবি করেন তিনি। এসব বিরোধের জের ধরে তাঁদের বিরুদ্ধে চুরির অভিযোগ আনা হয়েছে বলে মনে করেন মোমেনা। এ ঘটনার সঙ্গে তাঁদের কোনো সম্পৃক্ততা নেই দাবি করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের আহ্বান জানান তিনি।

অন্যদিকে, অভিযোগের বিষয়ে বাদী আব্দুল জলিলের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, পারিবারিক কলহের জেরে ফারুক বহিরাগতদের নিয়ে তাঁর বাড়িতে এসে হুমকি-ধমকি দেন। একপর্যায়ে তাঁকে মারধর করতে উদ্যত হন। পরে স্থানীয়দের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা হয়। এরপর ফারুকের বোন মোমেনা খাতুন ফারুকের যোগসাজশে তাঁর বসতঘর থেকে স্বর্ণালংকার চুরি করেছেন বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে তদন্ত কর্মকর্তা এসআই মিজান বলেন, “অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। তদন্ত শেষ হলে বিস্তারিত জানানো হবে।”

উল্লেখ্য, গত ১৩ অক্টোবর রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নে আব্দুল জলিলের বসতঘরে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় ২৮ লাখ টাকার স্বর্ণালংকার, নগদ টাকা, দুটি স্মার্টফোন ও একটি হাতঘড়ি চুরি হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় মোমেনা খাতুন ও মো. ফারুকের বিরুদ্ধে সন্দেহ প্রকাশ করেন আব্দুল জলিল।

এখন পর্যন্ত চুরির ঘটনায় কারও সম্পৃক্ততার বিষয়টি তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যায়নি। অভিযোগ ও পাল্টা বক্তব্যের পরিপ্রেক্ষিতে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং নির্দোষ কেউ যেন হয়রানির শিকার না হন, সেই দাবি জানিয়েছেন মোমেনা খাতুন।

Keine Kommentare gefunden


News Card Generator