কালিয়াকৈরে ১৮৫টি পূজামণ্ডপের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, সহায়তা বিতরণ
রিয়াজুল আহমেদ রাজু মাল্টিমিডিয়া রিপোর্টার গাজীপুর
কালিয়াকৈরে ১৮৫টি পূজামণ্ডপের প্রতিনিধিদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় ও সহায়তা বিতরণশারদীয় দুর্গাপূজা উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং জিআর চাল, আর্থিক সহায়তা ও শাড়ি-কাপড় বিতরণ করা হয়েছে। বুধবার কালিয়াকৈর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও স্থানীয় বিএনপি পরিবারের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।শারদীয় দুর্গোৎসবকে আনন্দময় ও উৎসবমুখর করে তুলতে গাজীপুর-১ আসনের কালিয়াকৈর উপজেলা, পৌরসভা এবং কাশিমপুর, কোনাবাড়ী ও বাসন মেট্রো থানার ১৮৫টি পূজামণ্ডপের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করা হয়।
বুধবার, ১৪ অক্টোবর, কালিয়াকৈর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সংসদ সদস্য মো. মজিবুর রহমান এবং স্থানীয় বিএনপি পরিবারের প্রতিনিধিরা সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় পূজামণ্ডপের প্রতিনিধিদের মধ্যে জিআর চাল, আর্থিক সহায়তা এবং শাড়ি-কাপড় বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাত হোসেন এবং কালিয়াকৈরের উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. এইচ. এম. ফখরুল হোসাইন।
এ সময় দুর্গাপূজা উপলক্ষে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানটির আয়োজনে ছিল কালিয়াকৈর উপজেলা প্রশাসন এবং কালিয়াকৈর উপজেলা, পৌরসভা ও কাশিমপুর, কোনাবাড়ী ও বাসন মেট্রো থানা শাখার বিএনপি পরিবার।